শিরোনাম
◈ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত সংসদ, ব্যাংকটি বিএনপি সরকারের হাতেই সবচেয়ে নিরাপদ: অর্থমন্ত্রী ◈ কী থাকবে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে যুক্ত হতে যাওয়া নতুন চার বিষয়ের মধ্যে? ◈ ২১ বছরের অপেক্ষার অবসান, নাহিদ-মোসাদ্দেকের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় ◈ এবার বাতিল হ‌লো ইরানের জন্য বরাদ্দ থাকা ‌বিশ্বকা‌পের টিকিটও ◈ ইউপি নির্বাচনকে ‘টেস্ট কেস’ ভাবছে সরকার, আ.লীগ নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে নতুন আলোচনা ◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২৬, ০৮:২০ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাই কাস্টমস জটিলতার কারণ: এনবিআর চেয়ারম্যান

কাস্টমস জটিলতার কারণ হিসেবে অবৈধ ঘোষণা দিয়ে পণ্য আনাকে দায়ী করেছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

সোমবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে এনবিআর আয়োজিত সভায় সংস্থাটির চেয়ারম্যান বন্ড অটোমেশনকে উদাহরণ হিসেবে টেনে তিনি  বলেন, স্বচ্ছতা নিশ্চিতে আগামীতে রাজস্ব আদায়ের সকল তথ্য অনলাইনভিত্তিক করতে চায় এনবিআর।

এনবিআর চেয়ারম্যান বলেন, সরকারের চাহিদামতো যেমন কর আদায় সম্ভব নয়, তেমনি সকল করদাতাকে খুশি করাও অসম্ভব। তবে এনবিআরের সকল সেবাকে বৈষম্যহীন করার চেষ্টা চলছে। রাষ্ট্রীয় স্বার্থ রক্ষা করে বাণিজ্য সুবিধা বাড়াতে স্থানীয় শিল্পের সুরক্ষা ছাড়া সকল আমদানি পণ্যে শুল্ক কমানোর কথাও জানান এনবিআর চেয়ারম্যান। 

এসময়, ২০২৫ সালে চোরাচালান বিরোধী অভিযানে ১৬৩ কোটি টাকা মূল্যের ১২ হাজার ৭৭৫ ভরি অবৈধ স্বর্ণ আটকের তথ্য জানায় এনবিআরের কাস্টমস বিভাগ। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়