শিরোনাম
◈ ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস স্থাপনের পরিকল্পনা করছে সরকার ◈ আগামী বাজেটে স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ ◈ যুক্তরাষ্ট্রের বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হলো বিশ্বকা‌পের ফিফা রেফারি ওমর আরতান‌কে ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ চলাকালীন খলনায়ক হয়ে আস‌তে পারে বজ্রঝড় ◈ রাশিয়ার শ্রমবাজারে বড় সুযোগ: ১ লাখ বাংলাদেশি নেওয়ার প্রস্তাবে সম্মতি মস্কোর ◈ কুমিল্লার নিমসার বাজার এলকায় অটোরিকশা শ্রমিকদের তাণ্ডব, পুলিশের গাড়ি ভাঙচুর (ভিডিও) ◈ ‘শর্ত মানলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা’ (ভিডিও) ◈ যে কারণে ইসরায়েলে হামলার সময় ইরানের কোনও ক্ষেপণাস্ত্রই ঠেকায়নি যুক্তরাষ্ট্র! ◈ ব্যাংক অনুদানের অডিট ২০১৫-২৪: প্রধানমন্ত্রীর তহবিল ও হাসিনা-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে গেছে ১২৪৩ কোটি ◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে!

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২৬, ০৮:৩৪ রাত
আপডেট : ২৮ এপ্রিল, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণ এশিয়ায় শান্তি-স্থিতিশীলতার জন্য মানুষে মানুষে সম্পর্ক জোরদারে বিকল্প নেই

মনিরুল ইসলাম : সাবেক পররাষ্ট্র সচিব ও সার্ক কালচারাল সোসাইটির উপদেষ্টা মসয়ুদ মান্নান বলেছেন, দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, স্থিতিশীলতা ও সার্বিক উন্নয়ন অগ্রগতির স্বার্থে সরকারের পাশাপাশি সার্ক ভুক্ত রাষ্ট্রসমূহের মধ্যে মানুষে মানুষে সম্পর্ক সুদৃঢ় করার বিকল্প নেই।

আজ রোববার বিকেলে রাজধানীর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সার্ক কালচারাল সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

সার্ক কালচারাল সোসাইটির কার্যকরী সভাপতি এটিএম মমতাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুজন দে।

সভায় সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমান দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সার্ক গঠন করার উদ্যোগ দিয়েছিলেন। পরবর্তীতে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন  মুহাম্মদ এরশাদ সার্কের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হয়ে দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ শুরু করেছিলেন। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে সমন্বয়হীনতার কারণে গত এক যুগ ধরে সার্ক পুরোপুরি অকার্যকর হয়ে রয়েছে। এখন সময় এসেছে, সার্কভুক্ত রাষ্ট্রসমূহের সংস্কৃতিকর্মী, সাংবাদিক, কবি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, পেশাজীবীসহ মানুষে মানুষে সম্পর্ক আরো মজবুত করার। আর সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানুষে মানুষে সম্পর্ক মজবুত করা সহজ। 

সভায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন মনির, এইচএম ইব্রাহিম ভূঁইয়া, আব্দুল জলিল, কবি নজরুল বাঙালি, নরেশ হালাদার, সাধারণ সম্পাদক সুজন দে, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ বিপ্লব, ইশতিয়াক আহমেদ রিগান, ডঃ জাহাঙ্গীর আলম, যুগ্ন আন্তর্জাতিক সম্পাদক, নিয়াজ মাহমুদ সোহেল, কেন্দ্রীয় নেতা, টিনা খান, পারভেজ অনিক, রেদওয়ান আবির চৌধুরী জয়, রাজন আহমেদ শিশির, মেহেদী হাসান ইমন, জিনিয়া জোসনা, মলয় নাথ, মোঃ খায়রুল আলম, রবিউল আলম রবি, সামান্তা শাহিন, মঞ্জুর হোসেন ঈসা, এম,আজমল খান, মো. কাইয়ুম খান, আমজাদ হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়