শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৩ জানুয়ারী, ২০২৬, ০৯:০৩ রাত
আপডেট : ২৮ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকার দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

এম মাছুম বিল্লাহ : অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে জ্বালানি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি দীর্ঘমেয়াদি জ্বালানি কৌশল প্রণয়ন করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

ড. সালেহউদ্দিন বলেন, ‘জ্বালানি আমাদের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। সম্প্রতি একটি সমন্বিত দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করা হয়েছে, যেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। জ্বালানি নিশ্চিত করতে না পারলে স্থানীয় উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।’

অর্থ উপদেষ্টা জানান, এই পরিকল্পনার মূল দিকগুলো হলো: বিদ্যুৎ ও জ্বালানি খাতকে একক কাঠামোর আওতায় আনা; অফশোর ড্রিলিং বা সমুদ্রবক্ষে গ্যাস অনুসন্ধান জোরদার করা ও দেশীয় কয়লা সম্পদ কাজে লাগানো।

আগামী মাসে জাতীয় নির্বাচন সামনে রেখে সরকার কী ধরনের উত্তরাধিকার রেখে যাচ্ছে–এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা অকপটে সীমাবদ্ধতার কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘সবকিছু শতভাগ অর্জন করেছি এমন দাবি করা ঠিক হবে না। কিছু প্রত্যাশা পূরণ করা যায়নি। পদ্ধতিগত জটিলতা, দক্ষ জনবলের অভাব এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়ের ঘাটতির মতো চ্যালেঞ্জ আমাদের মোকাবিলা করতে হয়েছে।’
 
দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে দাবি করে ড. সালেহউদ্দিন বলেন, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ইতিবাচক। এমনকি জাতিসংঘও এসডিজি অর্থায়নের ক্ষেত্রে বাংলাদেশের সক্ষমতার প্রশংসা করছে।

তবে উচ্চ মূল্যস্ফীতি প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, ‘শুধু নীতিগত সুদের হার বাড়িয়ে বা ম্যাজিস্ট্রেট পাঠিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়। মূল্যস্ফীতি কেবল চাহিদা ও সরবরাহের বিষয় নয়; এখানে বাজার গতিশীলতা, মানুষের আচরণ এবং রাজনৈতিক সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

চলমান সিলিন্ডার গ্যাস সংকট এবং এনবিআরে জ্বালানি মন্ত্রণালয়ের চিঠি প্রসঙ্গে উপদেষ্টা জানান, বিষয়টি অত্যন্ত জটিল এবং আন্তঃসংযুক্ত। তিনি বলেন, ‘আমি চিঠিটি দেখেছি এবং এ বিষয়ে ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া শুরু হয়েছে। জনগণের দুর্ভোগ কমানোই এখন আমাদের প্রধান লক্ষ্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়