শিরোনাম
◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি ◈ কর্ণফুলী টানেল: দৈনিক আয় ১১ লাখ কিন্তু ব্যয় সাড়ে ৩৭ লাখ, লক্ষ্যমাত্রার চেয়ে যানবাহন চলাচল ৭ গুণ কম

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৮ মার্চ, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী নির্বাচন ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে : ফাওজুল কবির খান

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে দেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে আখ্যায়িত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেছেন, এই নির্বাচন কেবল ৫ বছরের জন্য নয়, বরং এটি আগামী ৫০ বছরের ভাগ্য নির্ধারণ করবে।

আজ শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে দিনাজপুরের গোর-এ-শহীদ বড় মাঠে নির্বাচন ও গণভোট বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান জানান, ১২ ফেব্রুয়ারির এই নির্বাচন কোনো গতানুগতিক নির্বাচন নয়। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচন, যেখানে সরকার কোনো দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল কারণ মানুষ ভোট দিতে পারেনি। এবার জনগণ যাকেই নির্বাচিত করবে, তিনিই বিজয়ী হবেন।”

গণভোটের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, গণভোটে ৪টি প্রশ্নের একটি ‘প্যাকেজ’ রয়েছে। যারা দেশে সংস্কার চান, তারা ‘হ্যাঁ’ ভোট দেবেন এবং যারা সংস্কার চান না তারা ‘না’ ভোট দেবেন। ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে।

জনগণই সবচেয়ে ক্ষমতাবান উল্লেখ করে উপদেষ্টা বলেন, মানুষ যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জনগণকে সচেতন থেকে যোগ্য প্রতিনিধি নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়