শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০৯:৫২ রাত
আপডেট : ২০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

সরকারি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও নারী ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত

মনিরুল ইসলাম : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে সরকারি কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও নারী ও শিশু সহায়তা কর্মসূচি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ভোটের মধ্যেও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) এবং মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) জেলা প্রশাসনের মাধ্যমে অব্যাহত থাকবে। নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

আজ মঙ্গলবার পাঠানো চিঠিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন মা ও শিশু সহায়তা কর্মসূচি (এমসিবিপি) ও ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কার্যক্রম জেলা প্রশাসনকে সম্পৃক্ত করে চলমান রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

কমিশনের সিদ্ধান্ত অনুসারে, নির্বাচনি কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত উল্লিখিত প্রকল্প দুটি জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে পরিচালনা করার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়