শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৬ জানুয়ারী, ২০২৬, ০২:২৩ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেন্টমার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার: সৈয়দা রিজওয়ানা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন রক্ষায় কঠোর অবস্থানে সরকার। এই দ্বীপের পরিবেশ রক্ষা করে আগের অবস্থায় ফিরিয়ে আনাই মূল লক্ষ্য, যা নিশ্চিতে দ্বীপবাসীর বিকল্প কর্মসংস্থান নিয়ে পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়েজিত সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানের ওপর কর্মশালায় এ কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা জানান, সেন্টমার্টিন দ্বীপের ইকোলজিক্যাল পরিবেশ সংরক্ষণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা ভেবেই সেন্টমার্টিন দ্বীপ মাস্টারপ্ল্যান হাতে নিয়েছে সরকার।

উপদেষ্টা আরও জানান, বহিরাগতদের হাতে সেন্টমার্টিনের ট‍্যুরিজমের দায়িত্ব দেয়া যাবে না। দ্বীপ রক্ষায় রাজনৈতিক অঙ্গিকার লাগবে ও স্থানীয় জনগোষ্ঠীর সাথে সম্পৃক্ত লাগবে।

এসময় আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের উপ-আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়