শিরোনাম
◈ আমদানি নিরুৎসাহিত করতে নতুন বাজেটে যেসব পণ্যের দাম বাড়তে পারে! ◈ দে‌শের বিপর্যস্ত জনগণ ফে‌লে রাজনী‌তি থে‌কে বিশ্রা‌মে যা‌বো না: 'এই সময়' অনলাইনে শেখ হা‌সিনার সাক্ষাৎকার ◈ ভারত-বাংলাদেশ সম্পর্ক: আস্থার সংকট কতটা গভীর? ◈ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার ঘোষণা ইরানের, টোল নির্ধারণে ওমানের সঙ্গে যৌথ সিদ্ধান্ত ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা মেসিনির্ভর দল নয়: কোচ ◈ ‘৪,৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়নি’, পশ্চিমবঙ্গ সরকারের দাবির জবাবে বিজিবি ◈ প্রস্তু‌তি ম‌্যা‌চে ওলিসের হ্যাটট্রিক, আয়ারল‌্যান্ড‌কে ৩-১ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ শিক্ষাক্রমে বড় পরিবর্তন: বাংলা-ইতিহাসসহ কয়েকটি বিষয় বাদ, যুক্ত হচ্ছে এআই, বিদেশি ভাষা, ফ্রিল্যান্সিং ও কারিগরি শিক্ষা ◈ বিশ্বকাপে রোনালদো না মেসি, কে করবেন বেশি গোল? ভবিষ্যদ্বাণী এমবাপের ◈ ‌ফিফার ঘোষণা, বিশ্বকাপে চোটের অভিনয় করলেই শাস্তি

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৪:৩০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরবর্তী সরকার এসে শাহজালালের থার্ড টার্মিনাল চালু করবে: বিমান উপদেষ্টা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানিয়েছেন, এই সরকারের মেয়াদে শেষ হচ্ছে না হযরত শাহজালাল আং  থার্ড টার্মিনালের কাজ। তবে পদ্ধতিগত যে সমস্যা ছিল সেটা অনেকটাই এগিয়েছে। এসময় তিনি জানান, পরবর্তী সরকার এসে থার্ড টার্মিনাল চালু করবে।

আজ সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

বিমান উপদেষ্টা এসময় আরও বলেন, বিমানের টিকিট নিয়ে যাতে মানুষের হয়রানি বন্ধ হয়, যৌক্তিক দামে টিকিট বিক্রি হয়, অনিবন্ধিত ট্রাভেল এজেন্সি বন্ধ হয়; সেজন্যই ট্রাভেল এজেন্সি অধ্যাদেশ করা হয়েছে। আর বিমানবন্দরে এসে মানুষের হয়রানি কমাতে জারি করা হয়েছে বেসামরিক বিমান চলাচল অধ্যাদেশ।

বিধি তৈরি করে এই সরকারের মেয়াদেই এ দুটি অধ্যাদেশ কার্যকর করা হবে বলেও জানান শেখ বশিরউদ্দীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়