শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৭:৩০ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীন–বাংলাদেশ বন্ধুত্বে খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

চীন-বাংলাদেশ বন্ধুত্ব এবং দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে খা‌লেদা জিয়ার গুরুত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য ক‌রে‌ছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান। বুধবার (৩১ ডিসেম্বর) খা‌লেদা জিয়া‌কে নি‌য়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য ক‌রে‌ন তিনি।

লিন জিয়ান বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীন গভীর শোক প্রকাশ করছে। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জিয়া পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছে। খালেদা জিয়া চীনা জনগণের একজন পুরনো এবং প্রিয় বন্ধু, দীর্ঘদিন ধরে চীন-বাংলাদেশ বন্ধুত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে পাঠানো এক শোকবার্তায় বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে চীনের শীর্ষ নেতৃত্ব গভীরভাবে মর্মাহত। তিনি শোকবার্তায় খালেদা জিয়াকে বাংলাদেশের স্বাধীনতা ও রাজনৈতিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখা এক নিবেদিতপ্রাণ নেতা হিসেবে উল্লেখ করেন।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন। তার দৃঢ় মনোবল, সাহসিকতা ও নেতৃত্ব দেশের জনগণকে দীর্ঘদিন ধরে অনুপ্রাণিত করেছে। চীনা জনগণের একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে তার অবদান ছিল অনস্বীকার্য।

খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

প্রসঙ্গত, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়