শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:০৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে দ্বিপক্ষীয় বন্ধুত্বের কথা স্মরণ করল ইরান

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইরান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় বাংলাদেশের সরকার ও জনগণের পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্ব ও নেতাকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানায় ঢাকায় নিযুক্ত ইরানের দূতাবাস।

শোকবার্তায় বলা হয়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী। এ দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। বেগম জিয়া গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও বাংলাদেশের জনজীবনে রেখেছেন উল্লেখযোগ্য অবদানও।

ইরানের দূতাবাস আরও উল্লেখ করে, বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীত্বকালে বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ ও গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল।

শোকবার্তায় বেগম খালেদা জিয়ার পরিবার-পরিজন, বিশেষ করে তার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পাশাপাশি তার সহকর্মী ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। পৃথক শোকবার্তায় বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন।

পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অগ্রদূতের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বার্তা দিয়েছে চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তার মৃত্যুর সংবাদ।

এর আগে, মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বেগম খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়