শিরোনাম
◈ প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৪:৩২ দুপুর
আপডেট : ০৪ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তন: নিরাপত্তার বিষয়ে যা বললেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব (ভিডিও)

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, তারেক রহমানের দেশে আসার ক্ষেত্রে দল যে ধরনের সহযোগিতা চাচ্ছে তা করা হচ্ছে এবং সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। বুধবার (২৪ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। 

কেবিনেট বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব এ সময় জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে সংশোধিত বাজেটে নারী উন্নয়ন খাতে বরাদ্দ বেশি রাখার কথা বলা হয়েছে কেবিনেট বৈঠকে। জাতীয় নিরাপত্তা ও আইনগত অবকাঠামো সুস্পষ্ট করা হয়েছে বৈঠকে। 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার মোকামিয়াকান্দা গ্রামের দিপু চন্দ্র দাস হত্যাকাণ্ড নিয়ে তিনি জানান, সরকার দিপু চন্দ্রের পরিবারের সাথে আছে এবং এই কেসটা দ্রুত বিচার আইনে বিচার হবে।  আইন উপদেষ্টা কেবিনেটে এটা বলেছেন।  

ওসমান হাদির বিষয়ে তিনি বলেন, সর্বোচ্চ প্রাধান্য দিয়ে গোয়েন্দা অনুসন্ধান চালানো হচ্ছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব রকমের চেষ্টা আছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার এক্ষেত্রে চূড়ান্ত সমাধানের আশা করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়