শিরোনাম
◈ বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম‌ধ্যে ওয়ান‌ডে সিরিজের প্রথম ম‌্যাচ আজ ◈ নতুন মোড় তনু হত্যা মামলায়, সাবেক দুই সেনা সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ◈ রাজধানীতে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল আহ্বায়ককে হত্যা ◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল

প্রকাশিত : ২০ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৬ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তফসিলের ২ বিষয়ে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল সংশোধন করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২০ ডিসেম্বর) ইসি সূত্রে এ তথ্য নিশ্চিতে করা হয়েছে।

সংশোধিত তপশিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার আদেশের বিরুদ্ধে প্রার্থীদের আপিল করার সময়সীমা দুই দিন কমানো হয়েছে। আগে নির্ধারিত ৫-১১ জানুয়ারির পরিবর্তে এখন আপিল করা যাবে ৫-৯ জানুয়ারি পর্যন্ত। অন্যদিকে, আপিল নিষ্পত্তির সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। পূর্বে ১২-১৮ জানুয়ারি নির্ধারিত থাকলেও সংশোধিত তপশিল অনুযায়ী আপিল নিষ্পত্তি করা হবে ১০-১৮ জানুয়ারির মধ্যে।

ইসির প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ৬৫ অনুযায়ী জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সংসদ-সদস্যদের সাধারণ নির্বাচন আয়োজন করা প্রয়োজন। সে অনুযায়ী, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১১-এর দফা (১) অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন জাতীয় সংসদ গঠনের উদ্দেশে প্রত্যেক নির্বাচনী এলাকা থেকে একজন করে সদস্য নির্বাচনের জন্য ভোটারদের আহ্বান জানিয়ে নির্বাচনের সংশোধিত সময়সূচি ঘোষণা করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ ডিসেম্বর, সোমবার। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই করা হবে ৩০ ডিসেম্বর, মঙ্গলবার থেকে ৪ জানুয়ারি, রোববার পর্যন্ত। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি, সোমবার থেকে ৯ জানুয়ারি, শুক্রবার পর্যন্ত।

এতে আরও বলা হয়, আপিল নিষ্পত্তি করা হবে ১০ জানুয়ারি, শনিবার থেকে ১৮ জানুয়ারি, রোববার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি, বুধবার। সবশেষে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়