শিরোনাম
◈ পদ্মার চর থেকে সবুজ জ্বালানি : পাবনায় দুই সোলার পার্কে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যোগ হচ্ছে জাতীয় গ্রিডে ◈ মঙ্গলবার ভো‌রে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম‌্যা‌চে মিশ‌রের মু‌খোমু‌খি ব্রাজিল ◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী

প্রকাশিত : ১৮ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৪ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা একাডেমির ৮ পুরস্কার ঘোষণা, পেলেন যারা

সাহিত্য ও নাটকের বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি এ বছর ৮ জনকে বিভিন্ন পুরস্কারের জন্য মনোনীত করেছে। আজ বৃহস্পতিবার পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ ডিসেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৮তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে‌‌।

বাংলা একাডেমি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভাষাভিত্তিক গবেষণার জন্য এ বছর ‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’ পাচ্ছেন অধ্যাপক মনসুর মুসা।

এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।
প্রকৃতি ও বিজ্ঞান চর্চার জন্য ‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন খসরু চৌধুরী। কবিতার জন্য ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’ পাচ্ছেন সানাউল হক খান। দুটি পুরস্কারেরই অর্থমূল্য এক লাখ টাকা।

 ‘সা‘দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন হাফিজ রশিদ খান। তিনি বিভিন্ন নৃ-গোষ্ঠীর জীবন ও সাহিত্য বিষয়ে গবেষণার মূল্যায়নে পুরস্কারটি পাচ্ছেন। অভিনয়, নাট্য-নির্দেশনায় ও সংগঠক হিসেবে সামগ্রিক অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কারে’ ভূষিত হয়েছেন তারিক আনাম খান। এ দুটি পুরস্কারের অর্থমূল্য‌ও এক লাখ টাকা।

গণিতকে সহজবোধ্য ও উপভোগ্যভাবে উপস্থাপনের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার’ পাচ্ছেন সফিক ইসলাম। ‘গণিতের রাজ্যে আনন্দভ্রমণ গ্রন্থের’ জন্য তাঁকে এ পুরস্কারটি দেওয়া হচ্ছে। এটির অর্থমূল্য ৫০ হাজার টাকা। 

‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৫’ পাচ্ছেন দুজন। কথাসাহিত্যে সামগ্রিক অবদানের মূল্যায়নে এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন সুব্রত বড়ুয়া।

পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা। অন্যদিকে অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে এ পুরস্কারে ভূষিত হয়েছেন আনিসুর রহমান। ২০২৪ সালে প্রকাশিত 'সিসিফাস শ্রম' গল্পগ্রন্থের জন্য তিনি পুরস্কারটি পাচ্ছেন। এক্ষেত্রে পুরস্কারটির অর্থমূল্য এক লাখ টাকা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়