শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪২ সকাল
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিজয় দিবসের আনুষ্ঠানিকতার জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ, নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা

ছবি: সময় সংবাদ

মহান বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর)। শ্রদ্ধাভরে স্মরণ করা হবে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, দেশি-বিদেশি কূটনীতিকসহ সর্বসাধারণের আগমন ঘিরে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। ধুয়ে মুছে রঙ-তুলির আঁচড়ে সাজানো হয়েছে সৌধ প্রাঙ্গণ। পুলিশের পক্ষ থেকে নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধের প্রধান ফটক থেকে শহীদ বেদী পর্যন্ত বাহারি ফুলের বাগান সেজেছে নান্দনিক সাজে। শহীদ বেদীর পরই পুকুর ও সৌধ মিনার যেন জানান দিচ্ছে চুয়ান্নতম বিজয় দিবসের আনুষ্ঠানিকতার।

একদিন পর মহান বিজয় দিবস। এ উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধের ৮৪ একর চত্বরজুড়ে শেষ হয়েছে পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্যবর্ধনের কাজ। পায়ে হাঁটার পথের লাল ইটের হেরিংবোন প্যাটার্নে সাদা রঙের আঁচড়ে ফুটে উঠেছে শুভ্র ও মনোমুগ্ধকর আভা। পাল্লা দিয়ে সৌন্দর্য্যবর্ধনে কাজ করেন বাগান মালিরা।

সংশ্লিষ্টরা বলছেন, মহান বিজয় দিবস উপলক্ষে প্রায় এক মাসের প্রস্তুতি শেষ। বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনৈতিক-সামাজিক সংগঠন এবং দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

গণপূর্ত অধিদফতরের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্তরে রঙ করা, চারা রোপণ, সিসি ক্যামেরা স্থাপনসহ আনুষঙ্গিক এরইমধ্যে সম্পন্ন হয়েছে।  

এদিকে, শ্রদ্ধা নিবেদনের জন্য নেয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে চার হাজারের বেশি পুলিশ সদস্য।

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘বিজয় দিবসে সার্বিক নিরাপত্তা রক্ষার্থে যা যা করণীয়, আমাদের সব ব্যবস্থা রয়েছে।’

গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৯৭২ সালে প্রথম সাভারের নবীনগরে জাতীয় স্মৃতিসৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এরপর স্থপতি সৈয়দ মইনুল হোসেনের নকশায় ১৯৭৮ সালে নির্মাণকাজ শুরু হয়ে শেষ হয় ১৯৮৮ সালে।

দীর্ঘ ২৩ বছরের শাসন ও শোষণের নাগপাশ ছিন্ন করে ’৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর যুক্তফ্রন্ট নির্বাচন, ’৫৬-এর শাসনতন্ত্র আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান।

সর্বোপরি ১৯৭১-এর মহান স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত সেই বিজয়ের ৫৪তম দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের প্রথম প্রহরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে সৌধ চত্বরে নামবে লাখো মানুষের ঢল। 

সূত্র: সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়