শিরোনাম
◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত ◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এ পর্যন্ত কোন দেশ থেকে কতজন প্রবাসী ভোটার হয়েছেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দেওয়ার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত ৩ লাখ ৭৯ হাজার ৪০৩ জন প্রবাসী বাংলাদেশী ভোটার নিবন্ধন করেছেন। আজ রোববার বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এখন পর্যন্ত মোট ৩ লাখ ৭৯ হাজার ৪০৩ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে ৩ লাখ ৫৪ হাজার ২০৫ জন পুরুষ ভোটার ও ২৫ হাজার ৮২ জন নারী ভোটার রয়েছেন।

নিবন্ধনের মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে— সৌদি আরবে সর্বোচ্চ ১ লাখ ২ হাজার ৮০৯ জন। এছাড়া, কাতারে ৩৪ হাজার ২৮৮ জন, মালয়েশিয়ায় ২৪ হাজার ৯৩৫ জন, সংযুক্ত আরব আমিরাতে ২২ হাজার ৩০৬জন, যুক্তরাষ্ট্রে ২১ হাজার ৬২৭ জন, ওমানে ১৯ হাজার ৯৪৪ জন।

এদিকে প্রবাসী ভোটার নিবন্ধনের বিষয়ে আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি-এসডিআই) প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান জানান, ‘নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীদের নিবন্ধন শুরু হয়েছে।’

তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশী ভোটারদের নিবন্ধন এখন যেভাবে চলছে, আমরা আশাবাদী পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সংখ্যা ৫ থেকে ৬ লাখ হতে পারে।’

তিনি বলেন, বিশ্ব পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করার জন্য সবাইকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশন কাজ করছে।

সরকারি চাকরিজীবীদের নিবন্ধন ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ও নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা তফসিল ঘোষণার পর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে নিবন্ধন করতে পারবেন।

গত ১৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করেন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ১৪৮টি নির্দিষ্ট দেশে ভোটার নিবন্ধনের সময়সূচি ঘোষণা করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়