শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৪ ডিসেম্বর, ২০২৫, ০১:১৮ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাদির হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন কি না তথ্য নেই: ডিএমপি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারী প্রধান সন্দেহভাজন শুটার সীমান্ত পাড়ি দিয়েছে এমন কোনো তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৪ ডিসেম্বর) পল্টনে এক ব্রিফিংয়ে ডিএমপির মিডিয়া সেলের মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য জানান।

মুখপাত্র বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র‍্যাব। দ্রুত তার ব্যাপারে তথ্য পেতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রধান সন্দেহভাজনকে সিসিটিভি বিশ্লেষণ করে শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, হাদিকে হত্যাচেষ্টাকারী শুটার সীমান্ত পাড়ি দেয়ার বিষয়ে কোনো তথ্য আমাদের কাছে নেই।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, হাদিকে কেন হত্যার জন্য টার্গেট করা হলো এবং এই সময়েই কেন- তা খতিয়ে দেখা হচ্ছে। যত ঘটনা ঘটেছে আমরা সবাইকে দ্রুত ধরতে সক্ষম হয়েছি।

এসময় সাংবাদিকের প্রশ্নে তিনি জানান, নির্বাচনের আগে টার্গেট কিলিংয়ের শঙ্কা দেখছে না পুলিশ। নির্বাচনের সময়, প্রার্থীদের নিরাপত্তা ও নগরবাসীর জানমালের নিরাপত্তাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে কাজ করছে পুলিশ।

হাদির ওপর হামলায় ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও এ সময় জানিয়েছেন ডিএমপি মিডিয়া সেলের মুখপাত্র।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়