শিরোনাম
◈ কোরআ‌নে চুমু দি‌য়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরানের বিশ্বকাপ দল‌কে উষ্ণ অভ্যর্থনা ◈ নাহিদ রানাকে নিয়ে আতং‌কে আ‌ছি, বললেন অ‌স্ট্রেলিয়ার অধিনায়ক ◈ মোবাইলের স্ক্রিন থেকে মাঠে ফিরুক শিশুরা, খেলার মাঠ ও পার্ক দখলমুক্তের ঘোষণা সংসদে ◈ ‘স্বরাষ্ট্রমন্ত্রী নেই, তবু বলছি’— আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদে রুমিন ফারহানার তোপ ◈ যুক্তরা‌স্ট্রে ইংল্যান্ড দ‌লের ক‌্যা‌ম্পের কা‌ছেই বন্দুক হামলা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিশ্বকাপের অ‌নেকগুলো দল ◈ এলডিসি উত্তরণের প্রভাব: ঝুঁকিতে সাড়ে ১৭ বিলিয়ন ডলারের রপ্তানি: বাণিজ্যমন্ত্রী ◈ উত্তরবঙ্গের আকাশপথে নতুন দিগন্ত, ৩ হাজার কোটি টাকার প্রকল্পে বদলে যাচ্ছে বগুড়া বিমানবন্দর ◈ বাংলাদেশে প্রতিবছর প্রায় ৩৫ লাখ টন খাদ্য অপচয় হচ্ছে : সংসদে খাদ্যমন্ত্রী ◈ বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তির দিকে যাচ্ছে সরকার : সংসদে ত্রাণমন্ত্রী ◈ আফগা‌নিস্তান নাজেহাল, একদিনেই দু’বার অলআউট করে ৩০০ রা‌নে টেস্ট জিতলো ভারত

প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০২৫, ১১:১৯ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন কর্মকর্তাদের নিরাপত্তা জোরদার: গানম্যান ও অতিরিক্ত পুলিশ মোতায়েনের নির্দেশ

ঢাকা, চট্টগ্রাম ও খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং রিটার্নিং অফিসারদের সার্বক্ষণিক নিরাপত্তায় গানম্যান নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), অন্যান্য নির্বাচন কমিশনার এবং সারা দেশের সব নির্বাচনি কর্মকর্তা ও অফিসারের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) নির্বাচন কমিশন থেকে পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠানো হয়। ইসি সূত্র জানায়, সাম্প্রতিক পরিস্থিতি ও দায়িত্ব পালনের ঝুঁকি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। চিঠিতে নির্দিষ্ট করে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তায় সশস্ত্র গানম্যান নিয়োগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সূত্র জানায়, সময়সূচি ঘোষণার পর লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিস এবং পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ প্রেক্ষাপটে সারাদেশের আঞ্চলিক নির্বাচন অফিস, সিনিয়র জেলা নির্বাচন অফিস, জেলা ও উপজেলা নির্বাচন অফিসে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র, নির্বাচনি মালামাল ও সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।

এ কারণে মাঠপর্যায়ের সব নির্বাচন অফিসে প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেয়া হয়েছে।

এদিকে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসারদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার করার সিদ্ধান্তও নিয়েছে ইসি। ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালনের সময় সার্বক্ষণিক গানম্যান নিয়োগের নির্দেশ দেয়া হয়েছে।

এ ছাড়া প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনারের জন্য বিদ্যমান নিরাপত্তার পাশাপাশি অতিরিক্ত একটি গাড়িসহ পুলিশ এসকর্ট দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি চারজন নির্বাচন কমিশনার ও সিনিয়র সচিবের বাসভবন ও অফিস যাতায়াতসহ সার্বক্ষণিক গাড়িসহ পুলিশ নিরাপত্তা (এসকর্ট) প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়