শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৪৫ বিকাল
আপডেট : ০৭ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণ: টিউলিপের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুদক

এবার পরিবারের জন্য নয়, নিজের নামে অনৈতিকভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চার্জশিট দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ইস্টার্ন হাউজিংকে অনৈতিক সুবিধা দিয়ে ফ্ল্যাট গ্রহণের মামলায় চার্জশিটের অনুমোদন দিয়েছে কমিশন।

এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আহমেদের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়ে দুদকের সামনে মানববন্ধন করেছে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা।
 
গুলশানে ইস্টার্ন হাউজিংকে অনৈতিকভাবে প্লট নির্মাণের সুযোগ করে দিয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক একই ভবনে বিনিমূল্য ফ্ল্যাট গ্রহণ করেন। চলতি বছরের ১৫ এপ্রিল এ অভিযোগে টিউলিপের সিদ্দিকের পাশাপাশি রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

চলতি বছরের জুলাইয়ে মামলার তদন্ত যখন একেবারে শেষ পর্যায়ে। তখন মামলার আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে এক রিট করলে তদন্তকাজ তিন মাসের জন্য স্থগিত হয়। পরে চেম্বার আদালতে গেলেও দুদক নো অর্ডার আদেশ পায়।
 
দুদক মহাপরিচালক আক্তার হোসেন বলেন, এ অবস্থায় বিকল্প কোনো উপায় না পেয়ে দীর্ঘ ৫ মাস পর টিউলিপের সঙ্গে থাকা আসামি খসরুজ্জামানকে বাদ দিয়ে চার্জশিট দাখিল করতে যাচ্ছে দুদক।
 
এদিকে, জনতা ব্যাংক থেকে এস আলমের পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে ৯ হাজার ৪২৮ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে আলাদা ৫ মামলা করেছে দুদক।
 
 এদিন উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ানো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলমের সম্পদের হিসাব প্রকাশের দাবি জানিয়েছে দুর্নীতিবিরোধী ছাত্র জনতা। দুদকের সেগুনবাগিচায় কার্যালয়ের সামনে মানববন্ধনে ছাত্ররা দুই উপদেষ্টার অধীনে গত ১৭ মাসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দুর্নীতির চিত্রও প্রকাশ করার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়