শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০৫:৩১ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদায়ি ক্যাবিনেট সভা থেকে বেরিয়ে যা বললেন আসিফ মাহমুদ

সরকার থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বৃহস্পতিবার তিনি বিদায়ি ক্যাবিনেট সভায় অংশ নিয়েছেন। ওই সভা থেকে বেরিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন সদ্য সাবেক এ উপদেষ্টা।

ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘বিগত ষোলো মাসে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি।

নিজের সক্ষমতার সর্বোচ্চটা দিয়ে কাজ করার চেষ্টা করেছি। বাধা, হুমকি ও রক্তচক্ষুকে উপেক্ষা করে অবিচলভাবে কাজ করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘আল্লাহ তাআলার রহমতে এবং আপনাদের সমর্থনে জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটের ওপর প্রতিষ্ঠিত থাকার চেষ্টা করেছি। অনেক উদ্যোগ, কাজের প্রশংসা কিংবা সমালোচনা আছে।

তবে আপনারা যা দেখেছেন তা হলো End result। বাস্তবায়নে নেপথ্যের পরিশ্রমটা অনেক কঠিন ও কষ্টসাধ্য ছিল।’ 

তিনি আরো বলেন, ‘গণ-অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে নীতির ওপর অবিচল থেকে কাজ করতে গিয়ে অনেক শক্তিশালী ব্যক্তি, গোষ্ঠীর শত্রুতে পরিণত হয়েছি। বিভিন্নভাবে তাদের প্রতিশোধ, রোষানলের শিকার হতে হয়েছে এবং ভবিষ্যতেও হতে হবে হয়তো।

তবে আপনাদের যেই ভালোবাসা, সমর্থন ও আস্থা পেয়েছি তাতে এসবে আর ভয় পাই না। আমার শক্তি আমার জনগণ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়