শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১১ ডিসেম্বর, ২০২৫, ০১:১৫ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় নির্বাচন: ইইউ পর্যবেক্ষক দলে সাত জার্মান নাগরিক—জানালেন রাষ্ট্রদূত

বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দলে সাতজন জার্মান নাগরিক থাকছেন বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটৎস।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় ফ্রাঙ্কো-জার্মান দূতাবাসে একটি অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত এই তথ্য জানান।

রুডিগার লোটৎস বলেন, বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি বড় ইউরোপীয় ইউনিয়ন মিশন মোতায়েন করা হচ্ছে। জার্মানি এই প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে উল্লেখযোগ্য সংখ্যক পর্যবেক্ষক রাখবে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনে মোট সাতজন জার্মান নাগরিক থাক‌বেন।

তিনি নিশ্চিত করেন, এই সাতজন জার্মান পর্যবেক্ষক দীর্ঘমেয়াদে নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন।

রাষ্ট্রদূত বলেন, "আমি মনে করি এ ধরনের আন্তর্জাতিক সমর্থন পাওয়া খুব গুরুত্বপূর্ণ। আশা করি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণ‌যোগ্য হ‌বে।"

  • সর্বশেষ
  • জনপ্রিয়