শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৩ দুপুর
আপডেট : ৩০ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

ডিজেএফআইয়ের মতো সংস্থা সব দেশেই আছে

হাসিনা ইস্যুতে ভারত রাজি না হলে করার কিছু নেই, র‌্যাবের কাজেও উল্লেখযোগ্য উন্নতি: পররাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

শেখ হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর বিষয়ে কূটনীতিক চ্যানেলে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বুধবার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকর্মীদের আলাপকালে তিনি কথা জানিয়েছেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চাইতে হবে, দিল্লিকে রাজি করানোর চেষ্টা চলছে। ভারত ছেড়ে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনা যাচ্ছেন- এমন খবর শুনলেও কূটনৈতিক চ্যানেলে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

উপদেষ্টা বলেন, ‘মানবাধিকার ইস্যুতে আর কোনো বিদেশি নিষেধাজ্ঞার আশঙ্কা নেই। র‌্যাব কয়েকমাসে যথেষ্ট উন্নতি করেছে, মানবাধিকার রক্ষায় সরকারের শতভাগ চেষ্টা রয়েছে।’

তিনি বলেন, গত ১৫ বছরের তুলনায় র‍্যাবের বর্তমান কাজে এখন অনেক উন্নত হয়েছে। ডিজেএফআইয়ের মতো সংস্থা সব দেশেই আছে, তাই জাতিসংঘের সুপারিশে তা বিলুপ্ত করার সুযোগ নেই। সূত্র: সময়টিভি

এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর শিগগিরই ছোট সফরে ঢাকায় আসবেন বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

এরআগেত গত ৫ ডিসেম্বর উপদেষ্টা রংপুরে সাংবাদিকদের জানিয়েছিলেন, শেখ হাসিনাকে ভারত থেকে পাঠানোর বিষয়ে দেশটির সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই আছেন তিনি। এরই মধ্যে শেখ হাসিনাকে জুলাই অভ্যুত্থানে গণহত্যার মামলায় মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় দেওয়া হয়েছে কারাদণ্ড। দুর্নীতি দমন কমিশন ইন্টারপোলের মাধ্যমে তাকে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়