শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২৫, ০২:৩০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে মানবাধিকার নিয়ে চ্যালেঞ্জ থাকলেও অগ্রগতি সম্ভব: যুক্তরাজ্য

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশে মানবাধিকার প্রচার ও সুরক্ষায় তাদের অব্যাহত অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে যুক্তরাজ্য। দেশটির মতে—বাংলাদেশে চ্যালেঞ্জ থাকলেও সংলাপ, জবাবদিহিতা এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে অগ্রগতি সম্ভব। যুক্তরাজ্য অংশীদারদের সঙ্গে এমন ভবিষ্যত গড়তে যেখানে প্রত্যেক ব্যক্তি মর্যাদা, সমতা ও ন্যায়বিচার ভোগ করবে।

বুধবার (১০ ডিসেম্বর) ঢাকায় ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় একথা জানিয়েছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, মানবাধিকার বাংলাদেশের ভবিষ্যৎ সমৃদ্ধি ও স্থিতিশীলতার ভিত্তি। অধিকার, আইনের শাসন এবং সুশাসনের প্রতি শ্রদ্ধা বিনিয়োগ আকর্ষণ, উদ্ভাবন উৎসাহিত করা এবং নারীদের পূর্ণ অর্থনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করে।

এতে আরও বলা হয়, মানবাধিকার বিভ্রান্তিকর তথ্য ও দুর্নীতির বিরুদ্ধে স্থিতিশীল গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সক্রিয় নাগরিক সমাজ গড়ে তুলে নিরাপত্তা জোরদার করে। এটি উন্নয়নকে ত্বরান্বিত করে, জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করে এবং সংখ্যালঘুদের সুরক্ষা দেয়। পাশাপাশি সহিংসতা ও অস্থিতিশীলতা প্রতিরোধেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এছাড়াও বার্তায় বলা হয়, মানবাধিকার জলবায়ু কার্যক্রমের ক্ষেত্রেও অপরিহার্য—কারণ এটি ক্ষতিগ্রস্ত সম্প্রদায়কে সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে এবং জীবন ও জীবিকা রক্ষায় ন্যায্য ও স্বচ্ছ সমাধান নিশ্চিত করে। উৎস: বিডি-প্রতিদিন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়