শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২৫, ০২:৫৪ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিইসির সঙ্গে জামায়াতের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রতিনিধি দল। বৈঠকে তফসিল এবং নির্বাচনের নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন তারা।

সোমবার (০৮ ডিসেম্বর) সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসির সঙ্গে আলোচনা নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। আমরা ইসির কাছে তফসিলের সময়সূচী জানতে চেয়েছি। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পদক্ষেপ নিয়েছে ইসি, অবৈধ অস্ত্র উদ্ধারে অগ্রগতি কতটুকু সে বিষয়েও প্রশ্ন ছিল।

তিনি আরও বলেন, অবৈধ অস্ত্র নিয়ে যারা ভোটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে সে ব্যাপারে গ্রেফতারের বিষয়ে কমিশনের পদক্ষেপ কী, প্রবাসী ভোটারদের ভোটদানে রেজিস্ট্রেশনকে আরও সহজীকরণ কীভাবে করা যায় তা নিয়ে ইসির কাছে আহ্বান জানানো হয়েছে।

গোলাম পরওয়ার বলেন, কমিশন সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস দিয়েছে নির্বাচন সুষ্ঠু করার। ইসি আশ্বস্ত করেছে এই সপ্তাহেই তফসিল ঘোষণা হবে। রমজানের আগেই হবে ভোট। নির্বাচনের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। তফসিলের আগেই এ বিষয় নিশ্চিত করতে হবে। ভোটগ্রহণকারী কর্মকর্তা বাছাইয়ে নিরপেক্ষতা রাখবে বলে কমিশন আশ্বস্ত করেছেন।

তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জামায়াতকে ইসি আশ্বস্ত করেছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়