শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩০ মার্চ, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে যমুনায় সিইসিসহ কমিশনাররা

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোটের তফসিল ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করতে যমুনায় গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা।

রোববার (৭ ডিসেম্বর) নির্বাচন ভবন থেকে সোয়া ৪টার দিকে কমিশনারদের সঙ্গে নিয়ে বের হয়ে যান সিইসি। নির্বাচন কমিশন বা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আলোচনার বিষয়ে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

 ইসি সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা সঙ্গে নির্বাচনের সম্ভাব্য তারিখ এবং তফসিল ঘোষণার সময় নিয়ে আলোচনা হবে। সেইসঙ্গে দেশব্যাপী গণভোট আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং কর্মপরিকল্পনা পর্যালোচনা ও নির্বাচনকালীন ও গণভোট চলাকালীনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পদক্ষেপের বিষয়ে আলোচনা  হতে পারে।
  
প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের এই বৈঠককে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচন প্রস্তুতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
 
এই বৈঠকের পরই রাষ্ট্রপতির সঙ্গে আগামী ১০ ডিসেম্বর সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়