শিরোনাম
◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও)

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল
আপডেট : ১৬ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রবাসে সব থেকে কম বেতনে চাকরি করে বাংলাদেশিরা: পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমাদের শিক্ষাখাতে প্রকৃতভাবে গুরুত্ব দিতে হবে। আমি বিশ্বের বিভিন্ন দেশে ঘুরে লক্ষ্য করেছি বাংলাদেশের মানুষ সব জায়গায় রয়েছে। তবে বাইরের দেশে বাংলাদেশিরা সব থেকে কম বেতনে চাকরি করে।

রোববার (৭ ডিসেম্বর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জের মাগুড়া উচ্চবিদ্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের দেশের মানুষ প্রশিক্ষণ ও শিক্ষার অভাবে উচ্চমানের কাজে যেতে পারে না। বাইরের দেশে একই কাজ আমাদের দেশের মানুষ তাদের থেকে কম বেতনে করছে সেটি আমাদের রাষ্ট্র ব্যবস্থার একটি ব্যর্থতা। বাংলাদেশিরা একই কাজ করলেও বাইরের দেশের লোকের বেতন বেশি কারণ তাদের সরাসরি ভাইভা দিয়ে চাকরি হয়েছে। আমাদের দেশের মানুষ বাইরে গিয়ে শিক্ষার অভাবে ভাইভা দিতে পারে না, তাছাড়া ভাষা শিক্ষার কোনো বিকল্প নেই। জাপানি ভাষায় এনফোর নামে একটা লেভেল আছে সেটা শিখতে ছয় মাসের মতো সময় লাগে। সেটি করতে পারলে জাপানিতে কাজের অনেক সুযোগ রয়েছে। আমাদের দেশের জনশক্তি রয়েছে সেটিকে প্রশিক্ষণ শিক্ষার মাধ্যমে যোগ্যতা সম্পূর্ণ করতে হবে।

এ সময় নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান, জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়