শিরোনাম
◈ ‘অনেক হয়েছে, এবার শেষ করা যাক’: সরাসরি সম্প্রচারে মেজাজ হারালেন ট্রাম্প, সাক্ষাৎকার ছেড়ে বেরিয়ে গেলেন ◈ বাজেট ২০২৬-২৭: উচ্চক্ষমতার মোটরসাইকেলে টিআইএন, করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব ◈ বাংলাদেশে ৪৮০০ জনকে প্রত্যাবাসনের দাবি, নতুন তথ্য দিলেন শুভেন্দু ◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৯ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই, এক ঘণ্টা বাড়ছে ভোটগ্রহণের সময়

চলতি সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। সেই সঙ্গে এবার ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি। রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসির সম্মেলন কক্ষে আয়োজিত কমিশন সভা শেষে এসব তথ্য জানান তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, এবার রাতের ভোটের মতো কোনো ঘটনা ঘটবে না। সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। আগের রাতে ব্যালটসহ ভোটগ্রহণের সব সামগ্রী কেন্দ্রে পাঠানো হবে।

তিনি বলেন, তফসিল ঘোষণার দিন সন্ধ্যায় মাঠপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। পাশাপাশি আচরণবিধি প্রতিপালনে তফসিল ঘোষণার দিন থেকেই প্রতিটি উপজেলায় দুইজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এছাড়া ভোটগ্রহণের ৫ দিন আগে ম্যাজিস্ট্রেট বাড়ানো হবে।

এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের তফসিল উপলক্ষে বিটিভির মাধ্যমে জাতির উদ্দেশে ভাষণ রেকর্ড করা হবে। আমরা বিটিভিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ভাষণ রেকর্ড করার জন্য চিঠি দেবো।

তফসিল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ব্যানার-পোস্টার সরাতে হবে জানিয়ে তিনি বলেন, আমরা রাজনৈতিক দলগুলোকে পোস্টার-ব্যানার সরানোর জন্য ৪৮ ঘণ্টা সময় দেবো। এরমধ্যে না সরালে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, রিটার্নিং কর্মকর্তা নিয়োগের ব্যাপারে রোববারের বৈঠকে আলোচনা হয়নি। সাধারণত জেলা প্রশাসকরা রিটার্নিং কর্মকর্তা হয়ে থাকেন। এর বাইরেও আমাদের কিছু প্রস্তাবনা আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। যথাসময়ে জানতে পারবেন।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে নির্বাচন এবং গণভোট আয়োজনের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসে ইসি। যেখানে সিইসি ছাড়াও অপর চার কমিশনার, ইসি সচিব ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়