শিরোনাম
◈ অবহেলা, প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ◈ ইসলামী ব্যাংকে আস্থার সংকট: পাঁচ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩৫০০ কোটি টাকা ◈ মামলা দায়েরের জন্য ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার ◈ অস্ট্রেলিয়ার ভিসা ও চাকরি পাইয়ে দেওয়ার নামে লাখো টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র, আবেদনকারীদের সতর্কবার্তা ◈ ব্যাংকিং খাতে নতুন শর্ত: নতুন ও পুরোনো হিসাবেও লাগবে টিআইএন, আসছে বাজেটে প্রস্তাব ◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা!

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২৫, ০১:২৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরলো সরকার (ভিডিও)

বাসস।। বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বকে কেন্দ্র করে নির্মিত একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার।

প্রধান উপদেষ্টার প্রেস উইং গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাতেই ডকুমেন্টারিটি প্রকাশ করে।

সেখানে বলা হয়, শিষ্টাচার, সৌজন্যবোধ, দৃঢ়তা, দূরদর্শিতা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশের রাজনীতিতে অনন্য চরিত্র। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাতি আজ একসুরে প্রার্থনারত।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ‘দ্য লং ওয়াক টু ডেমোক্রেসি’ শিরোনামের ডকুমেন্টারিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা গুরুত্ব সহকারে তুলে ধরা হয়েছে।

এতে স্বৈরাচার-বিরোধী আন্দোলন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রপতি শাসন থেকে সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনে তার ভূমিকা চিত্রায়িত হয়েছে।

ডকুমেন্টারিতে এক-এগারোতে তার আপসহীন অবস্থান—নিজে ও দুই ছেলের নিরাপত্তার বিনিময়েও আপোস না করার দৃঢ়তা— উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ফ্যাসিবাদী শেখ হাসিনা আমলে মিথ্যা মামলায় তার কারাবরণের বিষয়টিও ফুটিয়ে তোলা হয়েছে।

ডকুমেন্টারিটি শেষ হয়েছে এই মন্তব্য দিয়ে: ‘বেগম খালেদা জিয়া, জাতি আপনার জন্য প্রার্থনা করছে।’

উল্লেখ্য, বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব তুলে ধরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রকাশ করা ডকুমেন্টারি দেখুন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়