শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০১ ডিসেম্বর, ২০২৫, ০৩:১২ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে প্রার্থিতা বাতিল : নির্বাচন কমিশনার

নারায়ণগঞ্জ বন্দরের সায়রা গার্ডেনে সোমবার ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি : কালের কণ্ঠ
‘নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ ক্ষেত্রে আমরা কোনো শো-কজ (কারণ দর্শানো নোটিশ) করব না। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে তার প্রার্থিতা বাতিল হয়ে যাবে।’

আজ সোমবার (১ ডিসেম্বর) নারায়ণগঞ্জ বন্দরে সায়রা গার্ডেনে ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
 
নির্বাচন কমিশনার আরো বলেন, যেনতেনভাবে কোনো নির্বাচনের আয়োজন হবে না। যেখানে জরিমানা করা দরকার, যেখানে জেল দেওয়া দরকার, ম্যাজিস্ট্রেটরা সে ব্যাপারে সব সময় তৎপর থাকবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।

নির্বাচনকালে পোস্টারের বিষয়ে নির্বাচন কমিশনার বলেন, ‘এবার নির্বাচনের সময় কোনো পোস্টার থাকবে না, তফসিল ঘোষণার সাথে সাথে আমরা এই বিষয়ে কঠোর হব। প্রার্থীদের সবার জন্য একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার করব।

নির্বাচন কেন্দ্রে আইন-শৃঙ্খলা বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কমিশনের একটি মনিটরিং সেল থাকবে। আইন-শৃঙ্খলা ও প্রশাসনের সমন্বয়ে যেকোনো মুহূর্তে সহজে সিদ্ধান্ত নিতে পারবেন তাঁরা। আমরা আশা রাখি, এবারের নির্বাচন একটি সর্বোত্তম নির্বাচন হবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, উপসচিব মো. মোস্তফা হাসান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইউনুচ আলী প্রমুখ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়