শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ০৫ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসিনাকে ফেরত না দিলে ভারতের সঙ্গে সম্পর্ক কেমন হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

জুলাই অভ্যুত্থানে পরিচালিত বর্বর হত্যাকাণ্ডের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফেরত না দেয়ার বিষয়ে ভারতের সঙ্গে সম্পর্ক আটকে থাকবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

রোববার (৩০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ডিক্যাব আলাপনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

 শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। কারণ, বহুমাত্রিক সম্পর্ক পৃথিবীর বিভিন্ন দেশের সঙ্গে আছে, ভারতের সঙ্গেও আছে। দণ্ডিত হওয়ায় তাকে দ্রুততম সময়ে ফেরত পাওয়ার প্রত্যাশা করে বাংলাদেশ।

দুই দেশের সম্পর্ক বিষয়ে তিনি আরও বলেন, ‌‘তিস্তার পানি হোক, আর সীমান্ত হত্যা হোক- এগুলো পাশাপাশি থাকবে শেখ হাসিনাকে ফেরত দেয়ার সঙ্গে। একটাতো আরেকটার ওপর নির্ভরশীল না। কাজেই স্বার্থগুলো থেকেই যাবে। আমাদের স্বার্থ উদ্ধারের চেষ্টা অব্যাহত থাকবে। কতদিন লাগবে জানি নেই কিন্তু আমরা চাই যে, তাদেরকে ফেরত দেয়া হোক, যাতে সাজা কার্যকর করা যায়।’
 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যর্পণের বিষয়ে তিনি বলেন, দণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত আনার তথ্য নেই। তিনি ভারতে আছেন-সেটা জানলেও অফিশিয়াল কোনো তথ্য জানায়নি দিল্লি। তাকে ফেরত দেয়ার বিষয়ে আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি।
 
বাংলাদেশ-ভারত সম্পর্ক বিষয়ে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশ ভারত সীমান্ত হত্যা পৃথিবীর একমাত্র সীমান্ত হত্যা, যেখানে যুদ্ধাবস্থা নেই, কিন্তু সীমান্ত হত্যা হচ্ছে। ঢাকা নিন্দা জানিয়ে আসছে। জানাতে থাকবে।
 
এ সময় ‘ভারতের সঙ্গে উষ্ণ সম্পর্ক ছিল’ এমন কথা মানতে নারাজ জানিয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের উষ্ণ সম্পর্ক দুটি সরকারের মধ্যে ছিল। এই সম্পর্ক দিয়ে বর্ডার কিলিং, নদীর পানির হিস্যা কোনো কিছুরই সমাধান বিগত সরকার করতে পারেনি। দেশের মানুষের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল না। বাহ্যিক এ সম্পর্ককে উষ্ণ সম্পর্ক বলতে আমি রাজি নই। উৎস: সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়