শিরোনাম
◈ দেশের বিভিন্ন জেলায় ভুয়া কমিটি গঠন ও প্রচারের অভিযোগ, বিএনপির মিডিয়া সেলের সতর্কবার্তা ◈ ঘোড়ার মাংস খাওয়া নিয়ে জয়া আহসানের রিট, যে নির্দেশ দিলেন হাইকোর্ট ◈ প্রতি মাসেই কিছু কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, আমিই তো ১০ হাজার কর্মী ছাঁটাই করব : শিল্পোদ্যোক্তা একে আজাদ (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, আসছে নতুন বেতন কাঠামো, বাজেটে বরাদ্দ ৩৫ হাজার কোটি! ◈ বিশ্বকাপে নিয়ম না মেনে বাড়ির ছাদ, বারান্দা কিংবা জানালায় প্রিয় দেশের জাতীয় পতাকা উড়ালে ৪ লাখ টাকা জরিমানা! ◈ প্রবীণ রাজনীতিবিদ মুজাহিদুল ইসলাম সেলিম গুরুতর অসুস্থ, সিসিইউতে চিকিৎসাধীন ◈ বিশ্বকাপ, যুক্তরা‌স্ট্রে নামতেই ৭ ঘণ্টা ধরে জেরা ইরা‌কের তারকা ফুটবলার আইমেন হো‌সেন‌কে ◈ সরকারি চাকরির বাইরে থেকে নিয়োগপ্রাপ্ত মন্ত্রী-প্রতিমন্ত্রীর এপিএসদের বেতন বাড়ল ◈ সংসদ সদস‌্যদের একসময় চাহিদা ছিল সড়ক ও সেতু, এখন চান বিশ্ববিদ্যালয়  ◈ বিশ্বকাপের আগে নতুন বিতর্ক, ইরানের ১৪ কর্মকর্তা ও স্টাফকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২৫, ০৬:১৮ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

`সৌদি প্রবাসীদের লাগেজ কাটা হয়েছে জেদ্দায়'

সম্প্রতি রাজধানীর হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে সৌদি আরব ফেরত কয়েকজন প্রবাসী বাংলাদেশির লাগেজে কাটাছেঁড়া ও মালামাল নিখোঁজের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ভাইরাল হয়। তবে লাগেজ কেটে মালামাল চুরি ঢাকায় নয়, জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে বলে জানিয়েছেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ।

রবিবার (৩০ নভেম্বর) নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এস এম রাগিব সামাদ বলেন, “সৌদি প্রবাসীর লাগেজ কাটার ঘটনা জেদ্দা এয়ারপোর্টে ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিসিটিভি ফুটেজ যাচাই করে নিশ্চিত হওয়া গেছে, এখানে এমন কোনও ঘটনা ঘটেনি।”


তিনি আরও বলেন, “সৌদি কর্তৃপক্ষকে এ ব্যাপারে জানানো হয়েছে। তারা সহযোগিতা করলে খোয়া যাওয়া মালামাল ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে।”

এর আগে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ছেঁড়া লাগেজ নিয়ে যাত্রীরা রাগান্বিত হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মীদের ওপর চড়াও হচ্ছেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, এটি গত ১৪ নভেম্বরের ঘটনা। সেদিন সৌদি আরব থেকে ৭৮ বাংলাদেশি নাগরিক আউট পাস নিয়ে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় আসেন। ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিক কার্যক্রম শেষে আগমনী এক নম্বর বেল্ট এলাকায় যখন তারা ব্যাগেজ সংগ্রহ করতে যান, তখন দেখা যায়- অধিকাংশ ব্যাগই কাটাছেঁড়া, আর ভেতরের মালামাল নেই। এ ঘটনায় যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়। উৎস: বাংলাট্রিবিউন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়