শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একই দিনে নির্বাচন–গণভোট: জানুন সরকারের দেওয়া ৮ গুরুত্বপূর্ণ তথ্য

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে। ‘গণভোট অধ্যাদেশ ২০২৫’ জারিও হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এবার গণভোট নিয়ে আটটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম আজ বুধবার (২৬ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন। দুপুরে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে গণভোট নিয়ে এসব গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে।

গণভোট নিয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো

১. জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই কেন্দ্রে একসঙ্গে অনুষ্ঠিত হবে।

২. সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত করা ভোটার তালিকাই হবে গণভোটের তালিকা।

৩. দুই ভোটের সময়সীমা একই থাকবে অর্থাৎ একই সময়ে দুই ভোট শুরু ও শেষ হবে।

৪. জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য আলাদা দুটি ভিন্ন রঙের ব্যালট বাক্স ও ব্যালট পেপার থাকবে।

৫. নির্বাচন-সংশ্লিষ্ট সব কর্মকর্তা দুই ভোটের দায়িত্বেই নিয়োজিত থাকবেন।

৬. গণভোটে একটি প্রশ্ন থাকবে। সম্মতি জ্ঞাপন করলে 'হ্যাঁ'-তে, না হলে 'না'-তে সিল দিতে হবে।

৭. প্রবাসীরা পোস্টাল ব্যালটে গণভোটে অংশ নিতে পারবেন।

৮. একই সময়ে দুই ভোটের গণনা চলবে। জাতীয় নির্বাচনের ভোট গণনাপদ্ধতির মতোই গণভোট গণনা চলবে।

গণভোটের অধ্যাদেশে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুসারে সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না, তা যাচাইয়ে গণভোটের বিধান প্রণয়নকল্পে প্রণীত এ অধ্যাদেশ।

আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রকাশিত জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের উদ্দেশে জুলাই জাতীয় সনদ ২০২৫ এ সংবিধান সংস্কার সম্পর্কিত কতিপয় প্রস্তাবের বিষয়ে জনগণের সম্মতি রয়েছে কি না, তা যাচাইয়ের জন্য গণভোটে উপস্থাপন করার লক্ষ্যে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ ২০২৫ প্রণয়ন ও জারি করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়