শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায় জার্মানি: সহায়তার প্রতিশ্রুতি রাষ্ট্রদূতের

বাংলাদেশে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় জার্মানি। বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ এ কথা জানান। তিনি বলেন, নির্বাচনে আয়োজনে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি। আশা করি, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে। 

বুধবার (২৬ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন হতে যাচ্ছে ২০২৬ সালে। এটা বংলাদেশের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হোক এমনটাই প্রত্যাশা থাকছে। 

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বলতে সকল গোত্রের মানুষ যেন ভোট দিতে পারে। শান্তিপূর্ণভাবে নির্বাচন ক্যাম্পেইন যেন হয়। মানুষ যেন নিজের অভিমত প্রকাশের স্বাধীনতা পায়।  

তিনি বলেন, জার্মান নির্বাচনে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত। এর আগেও জার্মানি সহয়তা করেছে বাংলাদেশকে। 

শিক্ষা ক্ষেত্রে জার্মান ভিসা জটিলতা নিয়ে তিনি বলেন, অনেক শিক্ষার্থী এপ্লাই করছে, কিন্তু ভুল তথ্য ও ভুল কাগজপত্র জমা দিলে জটিলতার সৃষ্টি হচ্ছে। ডকুমেন্ট ঠিক না থাকলে ভিসা দেওয়া হচ্ছে না। আমরা চাই, প্রক্রিয়া মেনে বেশি সংক্ষক শিক্ষার্থী জার্মানিতে যাক। 

বাংলাদেশে জার্মানির ব্যবসা বাড়াবে এবং দেশটি সর্বাত্মক সহযোগিতা করবে বলেও জানান রাষ্ট্রদূত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়