শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ০৮:৫০ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কসোভোতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত: দ্বিপক্ষীয় সম্পর্ক ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের আলোচনা

ইউরোপের বলকান অঞ্চলের দেশ কসোভোতে বাংলাদেশের নতুন অনাবাসিক রাষ্ট্রদূত মুহাম্মদ জুলকার নাইনকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্র ও প্রবাসী উপমন্ত্রী ক্রেশনিক আহমেতি।

আহমেতি দ্বিপক্ষীয় সম্পর্ককে এগিয়ে নিতে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রগুলোতে সহযোগিতা জোরদার করতে কসোভোর আগ্রহ প্রকাশ করেন। তিনি বিশেষ করে অর্থনৈতিক কূটনীতি এবং উভয় দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে যোগাযোগ বাড়ানোর কথা বলেন।

বুধবার (১২ নভেম্বর) কসোভোর পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানায়।

সভায় শিক্ষাক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে আলোচনা করা হয়। তারা কূটনৈতিক ও প্রাতিষ্ঠানিক স্তরে সহযোগিতা জোরদার করার সম্ভাবনার পাশাপাশি কসোভো ও বাংলাদেশের মধ্যে দ্বিতীয় রাজনৈতিক আলোচনা সভার প্রস্তুতি নিয়েও আলোচনা করেছে, যা ২০২৫ সালের শেষে প্রিষ্টিনায় অনুষ্ঠিত হবে বলে আশা করা যায়।

সূত্র: ঢাকা পোস্ট 

  • সর্বশেষ
  • জনপ্রিয়