শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১১ নভেম্বর, ২০২৫, ১১:৫০ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় ঝটিকা মিছিলের প্রস্তুতি, ডিবির জালে নিষিদ্ধ আওয়ামী লীগের ২২ জন

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঝটিকা মিছিলের পরিকল্পনা ও অংশগ্রহণে জড়িত অভিযোগে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিবির মতিঝিল, গুলশান, রমনা, লালবাগ, তেজগাঁও, উত্তরা ও সাইবার ক্রাইম বিভাগের টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তাররা হলেন— ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী থানাধীন ৫৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি সোহানুর রহমান মিশাল (২৯), নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সদস্য মোহাম্মদ আনিকুল ইসলাম নাঈম (৩২), তেজগাঁও শিল্পাঞ্চল থানা ২৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান বাবু (৫৫), ঢাকা মহানগর দক্ষিণ ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. সোবহান মিয়া (৪৫), লক্ষ্মীপুর সদর উপজেলার ৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সেক্রেটারি মো. শাওন (২১), বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য আবদুর রহিম (২৫), শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মো. নুরুজ্জামান খান (৫১), কাফরুল থানাধীন ৯৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক তালুকদার (৫৫), ৫৯ নং ওয়ার্ড যুব মহিলা লীগের সভানেত্রী মোসা. বিলকিস আক্তার কলি (৪৪), ফেনী দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শাখাওয়াত হোসেন সোহাগ (৫২), মিরপুর থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. নজরুল ইসলাম লিটন (৫৫), গুরই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ৩০ নং ওয়ার্ড আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মিজান (৪৬), স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সদস্য ইশতিয়াক আহমেদ জুয়েল (৪৬), মধুপুর উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক খালেকুজ্জামান লিটন (৫৫), সবুজবাগ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিফাত (২১), রূপনগর থানা আওয়ামী লীগের সাবেক এমপি ইলিয়াস মোল্লার সহচর আবু সাঈদ মো. শায়খুল ইসলাম (৬৪), সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতা মো. আরিফুল ইসলাম উজ্জ্বল, সাবেক ছাত্রলীগ নেতা আবির হাসান রাব্বি (২৮), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি মো.আরিফুল ইসলাম (৩৬), কেন্দ্রীয় কৃষকলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নুরুল ইসলাম বাদশা (৪১) ও আওয়ামী লীগের ঝটিকা মিছিলের আয়োজক মো. কাজী আনিছুর রহমান (৪০)।

ডিবি সূত্র জানায়, গ্রেপ্তাররা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে ১৩ নভেম্বরের তথাকথিত আসন্ন লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীতে ঝটিকা মিছিল ও নাশকতার পরিকল্পনা করছিল। তাদের কাছ থেকে মোবাইল ফোন ও বিভিন্ন যোগাযোগ মাধ্যমের চ্যাট, ভয়েস রেকর্ডসহ প্রমাণাদি জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়