শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতীকের তালিকায় পরিবর্তন নিয়ে সমালোচনার জবাব দিল ইসি

‘শাপলা’ আর ‘শাপলা কলি’ প্রতীকের মধ্যে পার্থক্য রয়েছে। নানা সমালোচনার মুখে প্রতীকের তালিকা সংশোধন করা হয়েছে। প্রয়োজন মনে করলে আবারও সংশোধন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে নির্বাচন ভবনে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের কাছে এসব কথা বলেন।

শাপলা বিধিমালায় না থাকায় কোনো দলকে প্রতীকটি দেওয়া যাবে না। তাহলে কোন বিবেচনায় শাপলা কলি প্রতীকটি বিধিমালায় যোগ করা হলো— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের প্রতীকের তালিকা নিয়ে অনেক সমালোচনা ছিল। তাই আগের তালিকা থেকে ১৬টা প্রতীক বাদ দিয়ে ১১৯টা প্রতীক সংরক্ষণ করা হয়েছে।

অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি মনে করেছে শাপলা কলি রাখা যেতে পারে। এটা কারও দাবির পরিপ্রেক্ষিতে করার অবকাশ নেই। আপনারা জানেন একটা দল শাপলা চেয়েছে। শাপলা প্রতীক আর শাপলা কলির মধ্যে পার্থক্য আছে। কমিশন মনে করেছে এটা করা যায়, তাই করা হয়েছে। যেহেতু বিরূপ কিছু মন্তব্য এসেছে, তাই কিছু বাদ দিয়ে কিছু যোগ করা হয়েছে।

আখতার আহমেদ বলেন, কে চেয়েছে বা না চেয়েছে সেটা নয়, শাপলা কলি ইসি মনে করেছে তাই যোগ করেছে। ভবিষ্যতে যদি মনে করে সেটা আবার পরিবর্তন করতে পারে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়