শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৫, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ থেকে ফিজিতে বৈধভাবে জনশক্তি রপ্তানি শুরু হবে: ফিজি শিল্পমন্ত্রী

বৈধ পথে বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানি করা হবে বলে জানিয়েছেন ফিজির বহুজাতিকবিষয়ক, আখ ও শিল্পমন্ত্রী চরণ জেথ সিং।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ থেকে ফিজিতে জনশক্তি রপ্তানিতে গতি আনতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। আমরা চাই বৈধ পথে দক্ষ কর্মীরা আমাদের দেশে কর্মসংস্থান করুক। বাংলাদেশের অনেক শ্রমিকই দক্ষ—বিশেষ করে সুগার মিলসহ বিভিন্ন শিল্পখাতে তারা সফলভাবে কাজ করতে পারবেন।’

চরণ জেথ সিং আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে আমরা আগ্রহী। ফিজি সরকার এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে।’

এর আগে তিনি জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এরপর মন্ত্রী ঢাকার ডিওএইচএস এলাকায় দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেড পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফিজির বহুজাতিকবিষয়ক আখ ও শিল্প মন্ত্রণালয়ের স্থায়ী সচিব ড. বিনেশ কুমার, আখ চাষি পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল দত্ত, দ্য অ্যাংকর কেয়ার গ্লোবাল মাইগ্রেশন অ্যান্ড কনসালটেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান এবং সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু। সূত্র: কালবেলা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়