শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৯:৪১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ডিসেম্বরে ঢাকা আসছেন

ডিসেম্বরে ঢাকা আসছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। বছরের শেষ দিকে বড় দিনের পর তার সফরের প্রস্তুতি চলছে। ঢাকা ও রোমের কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে ৩০ আগস্ট জর্জিয়া মেলোনির ঢাকা আসার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে ঘিরে জটিলতার কারণে সে সময় বাংলাদেশ, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও জাপানের সফর স্থগিত করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সমকালকে জানান, আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে জর্জিয়া মেলোনির সফরের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখনও সিকিউরিটি ক্লিয়ারেন্স বাকি রয়েছে। তবে আশা করছি দ্রুত সকল কাজ সম্পন্ন হবে। তিনি জানান, এর আগে ইউরোপ অঞ্চলের ভূরাজনীতির বাস্তবতার কারণে ইতালির প্রধানমন্ত্রীর সফরটি স্থগিত হয়েছিল।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে ইউরোপীয় ইউনিয়নের কোনো শীর্ষ নেতার এটাই প্রথম ঢাকা সফর হতে যাচ্ছে; যা বিশেষ গুরুত্ব বহন করে। জর্জিয়া মেলোনির সফরে অভিবাসনসহ প্রতিরক্ষা ও বাণিজ্য আলোচনার মূল থাকবে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান।

গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বৈঠকে দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতির কথা জানানো হয়েছিল গণমাধ্যমে।

গত মে মাসে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির ঢাকা সফরের সময় উভয়পক্ষ ইতালির প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা করেছিলেন। তখনই জর্জিয়ার ঢাকা সফরের বিষয়ে নিশ্চিত করা হয়েছিল। এছাড়া প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) একটি সম্মেলনে সম্প্রতি রোম সফর করেন।

প্রসঙ্গত, ১৯৯৮ সালে ঢাকায় এসেছিলেন ইতালির তৎকালীন প্রধানমন্ত্রী রোমানো প্রোদি। ওই সফর ছিল ইতালির কোনো প্রধানমন্ত্রীর প্রথম ঢাকা সফর। জর্জিয়া মেলোনির সফরটি বাংলাদেশে ইতালির কোনো প্রধানমন্ত্রীর দ্বিতীয়বার সফর হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়