শিরোনাম
◈ জেল থেকে ফিরে নানা আলোচনার কেন্দ্রে আওয়ামী লীগ নেত্রী আইভী, সরগরম চুনকা কুঠির ◈ মাদকের বিরুদ্ধে ক্ষোভ নাকি আইন হাতে তুলে নেওয়া? ভাইরাল গণপিটুনির ঘটনায় বিতর্ক ◈ ধর্ষণ ও হত্যার ঘটনায় সেই ‘ডলার’কে নিয়ে ভিন্ন কথা বললেন রামিসার বাবা ◈ আদালতের ঐতিহাসিক রায়: ১৬ দিনে বিচার সম্পন্ন, রামিসা হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড ◈ অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কড়াকড়ি, ১৭ মাসে ৪৬০০ ভারতীয়কে ফেরাল যুক্তরাষ্ট্র ◈ বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে মিশরকে হারালো ব্রাজিল ◈ ডিজিটাল উদ্যোক্তাদের জন্য সুখবর: রেমিট্যান্স হিসেবে গণ্য হবে কনটেন্ট ক্রিয়েটরদের বৈদেশিক আয়, থাকছে না উৎসে কর ◈ ১৬০ অর্থনীতিবিদের জরিপ: স্পেনকে হারিয়ে বিশ্বকাপ জিতবে ফ্রান্স ◈ টানা ১৬ দিনের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ◈ গ্রাহকের আস্থা ফিরিয়ে আনতে প্রিপেইড মিটারের ত্রুটি দূর করতে হবে

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৬:৫৩ বিকাল
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের সঙ্গে চুক্তি বাতিলের দাবি করা অনেক প্রকল্পের অস্তিত্বই নেই: পররাষ্ট্র উপদেষ্টা

যোগাযোগমাধ্যমে আলোচনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত চুক্তির তালিকার বেশিরভাগই সঠিক নয়। বাস্তবে অনেক প্রকল্পের অস্তিত্বই নেই।

মঙ্গলবার (২১ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চুক্তির তালিকা প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, ‘যে তালিকাটি এসেছে এটা কোনো একজন দিয়েছে...সার্কুলার করেছে। সেটা সম্ভবত একজন উপদেষ্টা তার নিজের ফেসবুকে রিপোস্ট করেছেন একটা কমেন্টসহ।’

তবে তৌহিদ হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে উপদেষ্টা আসিফ মাহমুদের করা কমেন্ট নিয়ে কোনো মন্তব্য করতে চননি। তিনি বিষয়টি পরিষ্কার করতে এলওসি-সম্পর্কিত চুক্তিগুলোর তালিকা পড়ে শোনান এবং বলেন, এর কিছু চুক্তি এখনো পর্যালোচনার পর্যায়ে রয়েছে।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, লাইন অব ক্রেডিটের (এলওসি) আওতায় কেবল একটি চুক্তিই বাতিল করা হয়েছে। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়