শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:২৩ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জুলাই যোদ্ধাদের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম : আজ জাতীয় সংসদের এলডি হলে জুলাই যোদ্ধাদের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ-সহ সদস্য  ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. মোহাম্মদ আইয়ুব মিয়া এবং জাতীয় ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। 

বৈঠকে জুলাই যোদ্ধারা কমিশনকে অবহিত করেন যে, তাদের অনেকেই স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানি ঈদের পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা এ অবস্থাকে অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে উল্লেখ করেন।

এ সময় তারা আহত জুলাই যোদ্ধাদের সর্বাবস্থায় চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সকল হাসপাতালে প্রেরণের দাবির বিষয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি, জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষার বিষয়টি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতি জোর দেন। এছাড়া, প্রত্যেক জুলাই যোদ্ধাকে একটি নির্দিষ্ট পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদানের বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।

সভায় জুলাই যোদ্ধারা ১৭ অক্টোবরের ঘটনার প্রসঙ্গ তুলে ধরেন এবং জানান, ঘটনাটি তাদের জন্য সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল। তারা বলেন, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনো প্রকার বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটাতে যাননি; বরং তাদের ন্যায্য দাবিগুলো তুলে ধরার জন্যই সেখানে উপস্থিত হয়েছিলেন। তবে সেই সময় কিছু বহিরাগত ব্যক্তি সেখানে অনুপ্রবেশ করে মারামারি ও ভাঙচুরে জড়িত হন, যাদের মধ্যে ২০ থেকে ২৫ জনের পরিচয় তারা চিহ্নিত করেছেন। 

জুলাই যোদ্ধারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ক্ষমা প্রার্থনার পাশাপাশি সেদিন দায়েরকৃত ৪টি মামলা প্রত্যাহারে কমিশনের সহায়তা কামনা করেন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, জুলাই যোদ্ধাদের কমিশনের কাছে দৃষ্টি আকর্ষণকৃত সব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং তাদের সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সহায়তা করবে৷ 

বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধিদলের হয়ে উপস্থিত ছিলেন মোঃ সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো: আল-আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মোঃ সাগর উদ্দিন, মো: দুলাল খান, মোঃ নাহিদুজ্জামান, ইমরান খান, নুসরাত জাহান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়