শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২৫, ০৯:৫৬ সকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিতার সম্পত্তি এক সন্তানের নামে হলে বাকি সন্তানদের করণীয় কী?

বাংলাদেশের আইন অনুযায়ী, একজন ব্যক্তি জীবিত থাকা অবস্থায় নিজের সম্পত্তি যাকে খুশি তাকে দিতে পারেন। তবে সেটা করতে হবে বৈধ ও সঠিক পদ্ধতিতে।

চলুন বিষয়টি ভাগ করে দেখি:

১) যদি মৃত্যুর আগে সম্পত্তি ওসিয়ত করা হয়:

•মুসলিম উত্তরাধিকার আইনে মৃত্যুর আগে সর্বোচ্চ ১/৩ অংশ ওসিয়ত করা যায়।
•১/৩ এর বেশি অংশ অন্য উত্তরাধিকারীদের অনুমতি ছাড়া ওসিয়ত করলে, তা বৈধ নয়।
•বঞ্চিত সন্তানরা আদালতে চ্যালেঞ্জ করে নিজেদের অংশ ফিরিয়ে আনতে পারেন।

২) যদি সাদা কাগজ বা নন-রেজিস্টার্ড দলিল হয়:

•সাদা কাগজ, সাধারণ নোটারী, স্ট্যাম্প বা অরেজিস্টার্ড কোনো দলিল কোনো মালিকানা তৈরি করে না।
•এসবের ভিত্তিতে মালিকানা দাবি করলে বাকি ওয়ারিশরা সহজেই মামলা করে বাতিল করতে পারেন।

৩) জরিপ (খতিয়ান) বা রেকর্ডে নাম তোলা:

•জরিপে নাম থাকলেই মালিক হওয়া যায় না।
•এটি শুধু প্রাইমাফেসি প্রমাণ।
•অন্য ওয়ারিশরা চাইলে বাটোয়ারা মামলা করে নিজেদের অংশ পেতে পারেন।

৪) যদি হেবা বা সাবকবলা (বিক্রয়) রেজিস্ট্রি করা হয়:

•পিতা জীবদ্দশায় রেজিস্ট্রি দলিলের মাধ্যমে যদি হেবা বা বিক্রয় করেন, সেটা পূর্ণ বৈধ।
•এ ক্ষেত্রে বাকি সন্তানেরা আইনগতভাবে বাধা দিতে পারবেন না।

বঞ্চিত সন্তানের করণীয় ধাপে ধাপে:

১. ওয়ারিশ সনদ সংগ্রহ করুন।
২. সব ওয়ারিশের নাম থাকতে হবে।
৩. একজন দক্ষ সিভিল লইয়ারের সাথে পরামর্শ করুন।
4. বাটোয়ারা মামলা দায়ের করুন।
৫. রায়ের ভিত্তিতে নামজারি ও রেকর্ড সংশোধন করুন।

গুরুত্বপূর্ণ সতর্কতা:

•সম্পত্তি বণ্টনের আগে বা পরের কোনো কাজ করার আগে অবশ্যই একজন আইনজীবীর পরামর্শ নিন।
•ভুল তথ্য বা অরেজিস্টার্ড কাগজপত্রের ওপর ভরসা করবেন না।
•কোনো চাপ বা প্রতারণার শিকার হলে শিগগিরই আইনগত ব্যবস্থা নিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়