শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২৫, ১২:০৪ রাত
আপডেট : ১১ মে, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তরুণীকে পোশাক নিয়ে হেনস্তা, সেই মহিন মজুমদার গ্রেপ্তার

এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তার অভিযোগে মহিন মজুমদার নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ১৭ ঘণ্টা আগে দেওয়া এক পোস্টে জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যাচ্ছে, একজন লোক এক তরুণীকে তার পোশাক নিয়ে হেনস্তা করছে। পুলিশ মহিন মজুমদার নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিয়েছে।

পোস্টে পুলিশ জানায়, আমাদের সমাজে বিভিন্ন ধর্ম, সংস্কৃতি ও রুচির মানুষ বাস করে। ফলে পোশাকেও বৈচিত্র্য থাকবে, এটাই স্বাভাবিক। তবে একজনের পোশাক অন্য কারও কাছে দৃষ্টিকটু মনে হলে তার বিরুদ্ধে যথাস্থানে অভিযোগ জানানো যেতে পারে, কিন্তু তাকে আক্রমণ করা বা হয়রানি করা দণ্ডনীয় অপরাধ। 

এতে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশ নারী-পুরুষ নির্বিশেষে প্রত্যেককে নিরাপত্তা প্রদান ও যেকোনো ধরনের হয়রানি থেকে মুক্ত রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

ওই ফেসবুক পোস্টটির নিচে কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৪০০টি মন্তব্য পড়েছে। অনেকেই পুলিশের দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন, তবে কেউ কেউ সংশয়ও প্রকাশ করেন।

এক মন্তব্যকারী আগের একটি ঘটনার উল্লেখ করে লেখেন, 'আমি ফুল কিনতে যাচ্ছি। আপনারা তাকে যখন ছেড়ে দিবেন। তখন তো তাকে আবার ফুলের মালা দিয়ে বরন করে আনতে হবে!'

  • সর্বশেষ
  • জনপ্রিয়