শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২৫, ০৬:৫৪ বিকাল
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলায় সব আসামি খালাস

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগকর্মী ফারুক হোসেন হত্যা মামলায় সব আসামিকে খালাস দিয়েছেন রাজশাহীর একটি আদালত।

আজ রোববার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন সেশন জজ আদালত–১ এর বিচারক জুলফিকার উল্লাহ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের সহকারী পিপি কানিজ ফাতেমা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় আদালত সবাইকে খালাস দেন।'

২০১০ সালের ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হল এলাকায় ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে গণিত বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হন। পরদিন তার মরদেহ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একটি ম্যানহোল থেকে উদ্ধার করা হয়।

এ হত্যার ঘটনায় মোট ১১৪ জনকে আসামি করে মামলা করা হয়েছিল। তাদের মধ্যে ৯ জন ইতোমধ্যে মারা গেছেন এবং ১০৫ জন বেঁচে আছেন। 

আজ রায় ঘোষণার সময় ২৫ আসামি আদালতে উপস্থিত ছিলেন, বাকিরা অনুপস্থিত ছিলেন।

মতিহার থানায় তৎকালীন রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম অপুর দায়ের করা হত্যা মামলায় জামায়াতে ইসলামি ও ইসলামী ছাত্রশিবিরের ৩৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

পরে ২০১২ সালের ২৮ জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে ১১৪ জনকে আসামি করা হয়। অভিযুক্তদের মধ্যে ছিলেন তৎকালীন জামায়াতে ইসলামির আমির মতিউর রহমান নিজামী, মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, রাজশাহী মহানগর জামায়াতের সাবেক আমির আতাউর রহমান, রাবি ছাত্রশিবির সভাপতি শামসুল আলম গোলাপ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, নওয়াব আবদুল লতিফ হলের শিবির সভাপতি হাসমত আলী এবং শহীদ হাবিবুর রহমান হলের সভাপতি রায়জুল ইসলাম। দ্য ডেইলি স্টার

  • সর্বশেষ
  • জনপ্রিয়