শিরোনাম
◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন ২ জাতীয় দিবসে ছুটি থাকবে? যা জানাগেল

বাংলাদেশের ক্যালেন্ডারে যুক্ত হতে যাচ্ছে নতুন দুটি জাতীয় দিবস। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ দিন হিসেবে আগামী ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান সরকার। এখন থেকে প্রতিবছর এই দুটি দিন বিশেষভাবে পালিত হবে। 

সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়।

ওই পোস্টে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামীকাল ৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকায় অনুষ্ঠেয় প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরার ফাহাদের বাবা।

পোস্টে আরো উল্লেখ করা হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জীবন ও তাদের অবদানকে ঘিরে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলমান রয়েছে। 

এদিকে, নতুন দুই জাতীয় দিবসে ছুটি থাকবে কিনা তা স্পষ্ট করা হয়নি ওই পোস্টে।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই দুই জাতীয় দিবসে থাকছে না কোনো সরকারি ছুটি। তবে প্রজ্ঞাপন জারি হলে এ বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়