শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১১:৩৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২৫ সালেই যে ১০ কারণে বাতিল হয়ে যাচ্ছে নামজারি, করণীয় কী? যা জানালেন বিশেষজ্ঞরা

বাংলাদেশে জমির মালিকানা প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল হলো নামজারি সনদ। জমি রেজিস্ট্রির পরপরই এটি করতে হয়, যাতে সরকারিভাবে মালিক হিসেবে স্বীকৃতি পাওয়া যায়। তবে অনেক ক্রেতা বা মালিক ছোটখাটো ভুলের কারণে আবেদন বাতিলের সম্মুখীন হচ্ছেন।

ভূমি বিশেষজ্ঞদের মতে, নিচের ১০টি সাধারণ ভুল বা অসতর্কতার কারণে নামজারি বাতিল হয়ে থাকে।

১. দাগ নম্বরে ভুল

জমির পরিচয় নির্ধারণে দাগ নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল দাগ নম্বর থাকলে নামজারি বাতিল হয়।

করণীয়: দলিলের আগে খতিয়ান দেখে সঠিক দাগ নম্বর যাচাই করুন।

২. চৌহত্তিতে ভুল

চৌহত্তি বা মালিকানা বিবরণ, দাগ, মৌজা, সাবেক মালিকের নাম ইত্যাদিতে ভুল থাকলে নামজারি হয় না।

করণীয়: অভিজ্ঞ দলিল লেখকের মাধ্যমে দলিল তৈরি করুন এবং প্রতিটি তথ্য যাচাই করুন।

৩. ভোটার আইডি ও দলিলের নামের অমিল

ভোটার আইডি ও দলিলের নাম মেলাতে হবে।

করণীয়: প্রয়োজন হলে নাম সংশোধন করে মেলান।

৪. মালিকানা ধারাবাহিকতায় ভুল

সিএস, এসএ, আরএস রেকর্ড অনুযায়ী মালিকানা ইতিহাস ঠিক না থাকলে নামজারি বাতিল হয়।

করণীয়: ২৫ বছরের ধারাবাহিকতা যাচাই করে দলিলে লিখুন।

৫. খতিয়ান নম্বরে অমিল

দলিলে থাকা খতিয়ান নম্বর রেকর্ডের সঙ্গে না মিললে আবেদন গ্রহণযোগ্য হয় না।

করণীয়: সর্বশেষ রেকর্ড অনুযায়ী খতিয়ান নম্বর ঠিক করুন।

৬. জমি পূর্বে অন্যের নামে নামজারি হওয়া

একই জমি একাধিকবার বিক্রি হলে বা সীমার বাইরে বিক্রি হলে নামজারি বাতিল হয়।

করণীয়: জমি কেনার আগে নামজারি রেকর্ড ও দাগ নম্বর যাচাই করুন।

৭. অর্পিত সম্পত্তি থাকা

সরকারি নিয়ন্ত্রিত জমি ভুলবশত বিক্রি করলে নামজারি বাতিল হয়।

করণীয়: ভূমি অফিস থেকে জমির অবস্থা যাচাই করুন।

৮. খাস জমি থাকা

ব্যক্তিগত জমির মাঝে যদি খাস জমি থাকে, সেখানে নামজারি হয় না।

করণীয়: প্রতিটি অংশ খতিয়ান ও দাগ অনুযায়ী পরীক্ষা করুন।

৯. নদীভাঙন বা সরকারি খাস জমির অংশ থাকা

প্রাকৃতিক বা সরকারি খাস জমি থাকলে নামজারি বাতিল হয়।

করণীয়: জমির ভৌগোলিক ও আইনি অবস্থা মাঠ পর্যায়ে যাচাই করুন।

১০. অংশের বেশি জমি বিক্রি করা

ওয়ারিশানদের কেউ কেউ নিজের অংশের চেয়ে বেশি জমি বিক্রি করলে ক্রেতা সমস্যায় পড়ে।

করণীয়: বন্টননামা ও ওয়ারিশ সনদ দেখে বিক্রেতার বিক্রয় ক্ষমতা যাচাই করুন।

নামজারি বাতিল হলে করণীয়

১. উপজেলা ভূমি অফিসে গিয়ে বাতিলের কারণ জেনে নিন

২. সংশোধন করে পুনরায় আবেদন করুন

৩. দালাল বা অনিয়মের মাধ্যমে কাজ করাবেন না

৪. প্রয়োজনে অভিজ্ঞ আইনজীবী বা ভূমি অফিসের সহায়তা নিন

সতর্কতা

নামজারি হলো জমির বৈধ মালিকানার প্রমাণ। এ ছাড়া জমির ওপর ভবিষ্যতে আইনি অধিকার হারানোর ঝুঁকি থাকে। তাই জমি কেনার আগে দলিল, দাগ, খতিয়ান ও মালিকানা ইতিহাস ভালোভাবে যাচাই করা অত্যাবশ্যক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়