শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ অক্টোবর, ২০২৫, ১২:১১ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

ছোট দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সহযোগিতার প্রতিশ্রুতি বাংলাদেশের

মনজুর এ আজিজ : সমুদ্র উপকূলবর্তী দেশ হিসেবে ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রগুলোর সঙ্গে সামুদ্রিক সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশ। লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার ও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) স্থায়ী প্রতিনিধি আবিদা ইসলাম এক বিশেষ অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উন্নয়নশীল ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রের (এসআইডিএস) হাই কমিশনার ও রাষ্ট্রদূতরাও এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শনিবার প্রাপ্ত এক বার্তায় জানানো হয়, লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে আবিদা ইসলামের উদ্যোগে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে তিনি বৈশ্বিক সামুদ্রিক ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।
হাই কমিশনার আবিদা বলেন, বাংলাদেশ এসআইডিএস-এর সদস্য দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী, যাতে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সমুদ্র নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতার মতো যৌথ লক্ষ্যগুলো এগিয়ে নেওয়া যায়।  
অনুষ্ঠানটি বাংলাদেশের ও এসআইডিএস সদস্যদের মধ্যে আইএমও-এর কাঠামোর আওতায় অংশীদারিত্ব জোরদার এবং সহযোগিতা বাড়ানোর সুযোগ সৃষ্টি করেছে।

অংশগ্রহণকারীরা টেকসই সামুদ্রিক ব্যবস্থাপনা প্রচারে সক্রিয় ভূমিকা এবং আঞ্চলিক ও বৈশ্বিক সমুদ্র বিষয়ে নেতৃত্বদানের ক্ষেত্রে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সামুদ্রিক  কূটনীতি ও জলবায়ু ঝুঁকিপূর্ণ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে সমান অংশীদারমূলক সহযোগিতা বৃদ্ধিতে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়