শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে: ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক

গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ সংসদ নির্বাচন আয়োজনে ইসিকে যুক্তরাজ্যের সহায়তা করার কথা জানিয়েছেন ঢাকায় ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

তিনি বলেন, ‘সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের সহায়তা করবে ইউকে। বিশেষ করে ভোটার এডুকেশন, পোলিং এজেন্টদের প্রশিক্ষণসহ নির্বাচনের আনুষঙ্গিক বিষয়ে সহায়তা দেবে ব্রিটিশ হাইকমিশন।’

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্যে সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে ইসি। এজন্য বিভিন্ন দেশের দূতদের সঙ্গেও বৈঠক করছে সংস্থাটি।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ‘অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ’ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ‘ব্যাপক প্রস্তুতি’ নিচ্ছে।

নির্বাচন সুষ্ঠু করতে যা যা প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেগুলোর অনেক কিছুই ‘এগিয়ে নেওয়া হয়েছে’ বলেও জানিয়েছেন সিইসি নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বলেন, "আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ সম্পন্ন করেছি। তারমধ্যে বিশাল একটা ভোটার তালিকা তা বাড়ি বাড়ি গিয়ে শেষ করেছি। নারী ভোটার ব্যবধান কমিয়েছি। ৯টি আইন আমরা সংশোধন করছি। সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি নেওয়ার অনেক কিছু এগিয়ে নিয়েছি।"

এর আগে রবিবার ইসি জানায়, সোমবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। এজন্য বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছে সংস্থাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়