শিরোনাম
◈ ট্রাম্পের জন্য ‘বিশ্বাসের পরীক্ষা’: জব্দকৃত ২৪ বিলিয়ন ডলার ফেরত চায় ইরান ◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন

প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:৪৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের হজ যাত্রায় নতুন নির্দেশনা

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের নিজ দেশ থেকেই পবিত্র হজ করতে সৌদি আরব যেতে হবে। অনাবাসী হিসেবে তারা যে দেশে বসবাস করছেন, সেখান থেকে তাঁদের হজে যাওয়ার সুযোগ নেই।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা সম্প্রতি এক চিঠিতে হজ এজেন্সিগুলোকে এ তথ্য জানিয়েছে। কেউ এ নিয়ম অমান্য করলে হজ এজেন্সিগুলোকে সেই দায় নিতে হবে বলেও চিঠিতে জানানো হয়।

চিঠিতে বলা হয়, প্রতিবছর বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকেরা বাংলাদেশের হজ কোটায় ভিসা নিয়ে হজ পালন করেন। সম্প্রতি লক্ষ করা যাচ্ছে, কিছু কিছু এজেন্সি বিদেশে বসবাসরত বাংলাদেশি হজে গমনে ইচ্ছুকদের নিবন্ধন করে বিদেশ থেকে সরাসরি সৌদি আরবে নিয়ে যাচ্ছে। এর ফলে হজ ব্যবস্থাপনার কাজে সমস্যা সৃষ্টি হচ্ছে।

কোনো দেশের হজ কোটায় নিবন্ধিত হজযাত্রী সে দেশ ছাড়া অন্য দেশ থেকে সৌদি আরবে গমন নিষিদ্ধ করা হয়েছে। বিষয়টি সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের হজ-সম্পর্কিত আবশ্যিক নির্দেশনায় রয়েছে।

অন্তর্বর্তী সরকার বলছে, সৌদি আরব যাওয়ার ৪৮ ঘণ্টা আগে প্রত্যেক হজযাত্রীর ফ্লাইট তথ্যসহ প্রি-অ্যারাইভাল ডেটা নির্ধারিত সিস্টেমে দেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব। এ ছাড়া সৌদি বিমানবন্দরে প্রত্যেক হজযাত্রী অবতরণের পর সৌদি কোম্পানি তাঁদের গ্রহণ করে নির্দিষ্ট হোটেলে নিয়ে যায় এবং তাঁদের পাসপোর্ট সংগ্রহ করে তা হেফাজতে রাখে।

চিঠিতে বলা হয়, বিদেশে বসবাসরত হজে গমনে ইচ্ছুক বাংলাদেশি নাগরিক সরাসরি সৌদি আরবে যাওয়ার ফলে সৌদি সরকারের নির্দেশনা অমান্য, বিমানের সিট খালি থাকা, হজ কার্যক্রমে সমন্বয়ের অসুবিধাসহ সার্বিক হজ ব্যবস্থাপনায় বিঘ্ন ঘটে এবং নানাবিধ জটিলতা সৃষ্টি হয়।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে বিদেশে অবস্থানরত নিবন্ধিত হজযাত্রীদের বাংলাদেশ থেকে হজ পালনের জন্য সৌদি আরব যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হজ এজেন্সিগুলোকে অনুরোধ করেছে সরকার।

এর ব্যত্যয় হলে সংশ্লিষ্ট এজেন্সিকে তার দায় নিতে হবে বলেও চিঠিতে জানিয়ে দেওয়া হয়। সূত্র: আজকের পত্রিকা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়