শিরোনাম
◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ

প্রকাশিত : ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আখতারের ওপর ডিম ছুঁড়তে বিকাশে টাকা প্রেরণ, অবশেষে ধরা মোজাম্মেল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মো. মোজাম্মেল হক (৬৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে ডিএমপি। এর আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গুলশান-১ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপি জানায়, মোজাম্মেল হক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিভিন্ন মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করেছেন। নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আকতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়েছিলেন তিনি।

এ ব্যাপারে গ্রেপ্তার মোজাম্মেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানানো হয়েছে। উৎস: নিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়