শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৫৭ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে যা বললেন প্রেস সচিব শফিকুল আলম

আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তিই তা বানচাল করতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম‍্যানহাটনের একটি হোটেলে প্রেস ব্রিফিংয়ে সম্প্রতি এনসিপির প্রতীক নিয়ে সারজিস আলমের নির্বাচন নিয়ে করা মন্তব্যের বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, কোন নেতা কি মন্তব্য দিচ্ছেন সেদিকে আমরা দৃষ্টি দিচ্ছি না। বর্তমান সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন লক্ষ্যে কাজ করছে। তা কোনো ষড়যন্ত্রের মাধ্যমে বানচাল করা যাবে না।

ব‍্যাংকিং খাতকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে তিনি জানান, ২৩৪ বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। শেখ হাসিনার কাছের লোক-আত্মীয় স্বজনরা মিলেমিশে পাচার করেছে। বর্তমান সরকার সেই টাকা উদ্ধারে কাজ করছে। যেসব দেশে টাকা পাচার হয়েছে সেই সব দেশের সরকার প্রধানের সাথে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস যোগাযোগ রাখছেন, সমর্থনও পাচ্ছেন।

বাংলাদেশ ব‍্যাংক, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে। তবে আগে এ ধরনের কাজের অভিজ্ঞতা না থাকায় কিছুটা সময় লাগবে। বিশ্বের কোন কোন দেশে কোন চ‍্যানলে টাকা পাচার হয়েছে তা নিয়ে কাজ চলছে। প্রতিটি দেশের নিজস্ব কিছু আইনকানুন আছে। আপনাকে প্রমাণ করতে হবে যে ঐ সম্পত্তি পাচার করে আনা হয়েছে।

শফিকুল আলম বলেন, টাকা পাচারের চুরি নয় সাগর চুরি হয়েছে বিগত সরকারের আমলে। সিআইসি ৫টি দেশে ৭টি শহরে প্রায় ৪০ হাজার কোটি টাকার তথ‍্য পেয়েছে। পাচারের তুলনায় যা খুবই কম। তবে তাই পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে কমপক্ষে ৫ বছরও সময় লাগতে পারে বলে তিনি মন্তব্য করেন। সূত্র: মানবজমিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়