শিরোনাম
◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই

প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:০৩ রাত
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাকরিজীবীদের পিতৃত্বকালীন ছুটি নিয়ে থাকছে বড় সুখবর

সরকারি চাকরিজীবীদের জন্য মাতৃত্বকালীন ছুটির পাশাপাশি এবার পিতৃত্বকালীন ছুটিরও বিধান চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সার্ভিস রুলস সংশোধনের প্রস্তাব করে সম্প্রতি প্রধান উপদেষ্টার কাছে একটি সারসংক্ষেপ পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পর্যায়ের এক কর্মকর্তা জানান, দেশে ২০১১ সাল থেকে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস কার্যকর রয়েছে। তবে বাবার জন্য কোনো ছুটি নেই। ফলে নবজাতকের লালন-পালনে বাবারা যথাযথ ভূমিকা রাখতে পারছেন না। বিশেষ করে স্ত্রী অসুস্থ অবস্থায় থাকলেও চাকরিজীবী বাবাদের অফিস করতে হয়, যা নবজাতকের যত্নে ঘাটতি তৈরি করে। এ কারণে দিন দিন পিতৃত্বকালীন ছুটির দাবি জোরদার হচ্ছে।

সরকারি প্রস্তাবে একটানা ১৫ দিন সবেতনে পিতৃত্বকালীন ছুটি চালুর সুপারিশ করা হয়েছে। সারসংক্ষেপে উল্লেখ করা হয়েছে, বিশ্বের ৭৮ দেশে এ ছুটির প্রচলন আছে। ভারতে বাবারা চাকরিজীবনে দু’বার ১০ দিনের ছুটি পান, পাকিস্তানে তিনবার এক মাস করে, আর ভুটান ও শ্রীলঙ্কায় ১০ দিন। ইউরোপে আরও বেশি সুবিধা রয়েছে—পোল্যান্ডে ৯০ দিন, স্পেনে ১২ সপ্তাহ সবেতনে ছুটি দেওয়া হয়।

বাংলাদেশেও আড়ং, ব্র্যাক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ইতোমধ্যে পিতৃত্বকালীন ছুটি দিচ্ছে। সরকারি পর্যায়ে এ বিধান চালু হলে চাকরিজীবী পরিবারগুলো বিশেষভাবে উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়