শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ০১:১৯ দুপুর
আপডেট : ০৬ জুন, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা

বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্র থেকে আরও পণ্য আমদানি বাড়াতে চান বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন। কোন মেকানিজমে করা হবে তা বাণিজ্য মন্ত্রণালয় ঠিক করবে বলে জানান তিনি।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) অর্থ উপদেষ্টার সভাপতিত্বে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব বলেন ড. সালেহউদ্দিন। অর্থ উপদেষ্টা এসময় বলেন, বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য নিয়ে বাড়তি দামে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি করলেও, এতে ভোক্তার উপরে প্রভাব পড়বে না।

অর্থ উপদেষ্টা বলেন, দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি থেকে এলএনজি কেনা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত পিটার হাস ওই প্রতিষ্ঠানের হলেও কোনো ব্যক্তিকে বিবেচনায় নিয়ে এলএনজি কেনা হচ্ছে না। এলএনজি কেনা হচ্ছে আন্তর্জাতিক বাজার বিবেচনা করে। গমও কেনা হচ্ছে সেই বিবেচনায়। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে।

উপদেষ্টা বলেন, সার আমদানির ক্ষেত্রে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা হবে। কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে বিষয়টি দেখতে বলা হয়েছে। সরকার এ ব্যাপারে অত্যন্ত কঠোর এবং জিরো টলারেন্স। তিনি বলেন, দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে কাজ চলছে। ট‍্যাক্স রেভিনিউ এখন স্থিতিশীল রয়েছে, যা ইতিবাচক। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়